"Loading Knowledge... Please Wait Wisely!"

আইবিএ বিবিএ ভর্তি প্রস্তুতির আদ্যোপান্ত

আইবিএ বিবিএ ভর্তি প্রস্তুতির আদ্যোপান্ত
October 24, 2020 0 Comments admin

আইবিএ বিবিএ ভর্তি প্রস্তুতির আদ্যোপান্ত

চলে এলো ভর্তি পরীক্ষা মৌসুম। স্কুল কলেজ শেষে এবার বিশ্ববিদ্যালয়ে পড়ার পালা, যেখান থেকে মানুষের জীবনের গতিপথ বদলায়।
হাজারো ভর্তিচ্ছু পরীক্ষার্থীর হাজার রকম স্বপ্ন, হাজার রকম ফ্যাসিনেশন। সবার ইচ্ছা একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নিজের ভবিষ্যৎ লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া৷
But, this is not an easy task. পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা ৪৯ হাজারের মত। আর এবার এইচ এস সি পাশ করেছে ১৩ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী।
তাহলে নিজেই হিসাব করে নাও গড়ে একটি সিটের জন্য লড়বে কত জন শিক্ষার্থী। কি ভয় পাইয়ে দিলাম??
স্বস্থির খবর হল পরীক্ষার্থী যতই হোক মূল প্রতিযোগিতায় আসতে পারে খুবই সীমিত সংখ্যক শিক্ষার্থী।
এই ভিত্তিতে পরীক্ষার্থীদের যদি ৩ টি ক্যাটাগরিতে ভাগ করিঃ ১ম ক্যাটাগরি যারা শুধুই অংশগ্রহন করবে। ২য় ক্যাটাগরি যারা ফাইট দিবে।
৩য় ক্যাটাগরী যারা সফল হবে।
এই পোস্ট যেহেতু এতক্ষণ ধরে পড়ছো আমি ধরে নিতেই পারি তুমি ৩য় ক্যাটাগরিতে থাকতে চাও।
তো ভর্তি পরীক্ষার কথা আসলেই সবার নজর থাকে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, মেডিকেল, ঢাকা ভার্সিটি ও অন্যান্য ভার্সিটির বিভিন্ন ইউনিটের দিকে।
কিন্ত আমার মত অনেকেই, মোস্টলি সাইন্সের স্টুডেন্ট রা যে ইন্সটিটিউশন সম্পর্কে অনবগত থাকে সেটি হচ্ছে IBA.
অথচ আইবিএ অ্যাজ এ ইন্সটিটিউশন কেমন, একজন IBAite হিসেবে ফিউচার, আর কিভাবে প্রিপারেশন নিতে হয় এই সম্পর্কে প্রপার গাইডলাইন থাকলে IBA থাকা উচিৎ সবার প্রায়োরিটি লিস্টের উপরের দিকেই।
IBA (Institute of Business Administration) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যেখান BBA, MBA, Executive MBA, DBA পড়ানো হয়। IBA দেশের সবথেকে স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি।
এখান থেকে ডিগ্রি নিয়ে দেশ বিদেশের বিভিন্ন টপ টপ কর্পোরেট পজিশন গুলোতে লিড দিচ্ছে অনেকেই।
গ্রামীনফোনের বর্তমান সিইও ইয়াসির আজমান, সামিট গ্রুপের ফাউন্ডার ও চেয়ারম্যান মোঃ আজিজ খান, বেক্সিমকোর এমডি ও বিসিবির চেয়ারম্যান নাজমুল হোসাইন পাপন, মাল্টিট্যালেন্টেড গায়ক তাহসান খান প্রমুখ আইবিএ র শিক্ষার্থী ছিলেন।
আইবিএ শুধু একটি প্রতিষ্ঠান নয় একটি লাইফস্টাইল। এই প্রতিষ্ঠান একজিন শিক্ষার্থীকে শুধু ছাত্র হিসেবে না মানুষ হিসেবে বদলে দেয়।
এখানকার কালচার ও স্ট্রেস ম্যানেজমেন্টের অভ্যাস IBAite দের কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য প্রস্তত করে তোলে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতিত অন্যান্য আইবিএঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ আছে, আর্মি আইবিএ আছে।
অনেক বড় ভূমিকার পর এবার শুরু করি IBA BBA ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় কথাবার্তা।
পরীক্ষা কখন হবে??
সাধারণত প্রতি বছর নভেম্বর ডিসেম্বরের দিকে পরীক্ষা হয়।
তো এবার করোনা প্যান্ডেমিক, ভার্সিটি লকডাউন আর 'মোস্ট ইউনিক' এইচএসসি রেজাল্ট সহ সবকিছু মিলিয়ে আশা করা যায় জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির আগে কোনভাবেই হচ্ছে না ভর্তি পরীক্ষা।
এর মানে একেবারে পার্ফেক্ট টাইম হাতে আছে প্রস্তুতি নেয়ার।
পরীক্ষা দেয়ার যোগ্যতাঃ
যে কোন গ্রুপ থেকে এসএসসি আর এইচএসসি তে (৪র্থ বিষয় সহ) মিলিয়ে মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। ( ইন্ডিভিজুয়ালি এসএসসি আর এইচএসসি দুটিতেই কমপক্ষে জিপিএ ৩.৫)।
আর যারা এবার ২০২০ এর এইচএসসি পরাইক্ষার্থী ছিল তারাই পরীক্ষা দিতে পারবে৷
২০১৫ সালের আগে সেকেন্ড টাইম দেয়া যেত কিন্ত এখন আর দেয়া যায় না৷
ও/এ লেভেল পরীক্ষার্থীদের জন্য ২০১৫-১৮ এর মধ্যে যারা কমপক্ষে ৫ টি সাব্জেক্ট নিয়ে ও লেভেল শেষ করেছে এবং এ লেভেলের দুটি সাবজেক্ট এ উর্ত্তীর্ন হয়েছে (ফাইনাল রেজাল্ট ২০২০ এর মধ্যে পাবলিশড হতে হবে)।
এই ৭ টি সাবজেক্টের কমপক্ষে ৪ টি তে B গ্রেড, ৩ টি তে C গ্রেড পেতে হবে। কোন বিষয়ে D গ্রেড গ্রহনযোগ্য হবে না।
সিট সংখ্যাঃ ১২০ টি সিট।
পরীক্ষার্থী সংখ্যাঃ প্রতি বছর সাড়ে চার থেকে পাঁচ হাজার পরীক্ষার্থী হয়।
এবার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফরম্যাটঃ MCQ, Written and Viva এমসিকিউ এবং রিটেন একই সাথে হয়। এমসিকিউ এর জন্য সময় থাকে ৯০ মিনিট।
এমসিকিউ শেষ হওয়া মাত্র রিটেন এর খাতা দেয়া হয়। সময় থাকে ৩০ মিনিট। মোট ২ ঘন্টা।
এই দুই হার্ডল যারা পার করে তাদের মধ্য থেকে Viva/Interview এর মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হয়।
এমসিকিউ রিটেন যাদের ভাল হয় তারাই অ্যাডভান্টেজাস পজিশনে থাকে। তাই ভাইভা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই৷
মান বন্টনঃ
ম্যাথ ২৫-৩০, ইংরেজী ২৫-৩০, অ্যানালিটিকাল অ্যাবিলিটি ১৫। তিনটি বিষয়ে সর্বমোট ৭৫ মার্কস থাকে। রিটেন এ ২৫ মার্কস। সর্বমোট ১০০ মার্কসের পরীক্ষা।
কাট মার্কসঃ
এটা সুনির্দিষ্ট ভাবে বলে দেয়া সম্ভব নয়। প্রশ্নের ধরণের উপর নির্ভর করে। প্রশ্ন সহজ হলে কাট মার্কস বেশি থাকবে। আর তূলনামূলক কঠিন হলে কম থাকবে।
তবে চেষ্টা করতে হবে প্রতিটি বিষয়ে মার্কস ব্যালেন্স করতে। এমন যেন না হয় যে তুমি ম্যাথের ৩০ এ ২৮ টা অ্যান্সার করলে, ইংরেজীতে ৩০ এ ২৫ অ্যান্সার করলে কিন্ত অ্যানালিটিকাল টাচ করার সময় পেলে না।
ধারণা করা হয় প্রতিটি সেকশনে ৬০% হচ্ছে আইডিয়াল মার্কস। এই পরিমান মার্কস যদি কেউ কারেক্ট করতে পারে তবে মোটামুটি নিশ্চিত ভাবে বলে দেয়া যায় সে চান্স পাচ্ছে।
তবে কারো যদি কোন সেকশনে মার্কস কম আসে সে সেটা অন্য সেকশন দিয়ে ব্যালেন্স করতে পারবে। যেমন কারো ম্যাথ টা একটু খারাপ হলো কিন্ত ইংরেজীতে সে ভাল করলো বা ভাইস ভার্সা। তাহলে তার মার্কস ব্যালেন্স হয়ে গেল।
কিন্ত চেষ্টা করা উচিৎ পার সেকশনে ৪০-৫০% মার্কস সিকিউর করে বাকী সময়ে যার যার স্ট্রেন্থ অনুযায়ী তার পছন্দের বিষয় অ্যান্সার করা।

টাইম এন্ড স্ট্রেস ম্যানেজমেন্টঃ


দ্যা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এটাই এক্সট্রাওর্ডিনারি আর অ্যাভারেজদের মধ্যে পার্থক্য গড়ে দেয়। IBA ভর্তি পরিক্ষায় এমন কঠিন কোন কিছুই আসে না যা তোমরা পারবে না৷

কিন্ত ক্লক প্রেশার তোমাকে কম্ফোর্ট জোন থেকে বের করে দিবে। একটা ইজি ম্যাথ না মিললেই তখন মাথা গরম হওয়া শুরু করে। এজন্যই IBA ভর্তি পরীক্ষায় তারাই ভাল করে যারা আন্ডারপ্রেশার পার্ফর্ম করতে পারে।

এজন্য টাইম ডিস্ট্রিবিউশন টা খুব ইম্পর্ট্যান্ট। যার যার স্ট্রেংথ আর স্ট্র‍্যাটেজী অনুযায়ী কে কোন সেকশনে কত স্কোর করতে চাও আর এজন্য কত সময় বরাদ্দ রাখত্র চাও তা ঠিক করে ফেলতে হবে৷

কোন সেকশন আগে অ্যান্সার করতে চাও কোনটা শেষে আর কোনটা মাঝখানে এগুলো ঠিক করে নিজেকে সেই অনুযায়ী প্রস্তুত করতে হবে।

আরেকটি বিষয় হচ্ছে প্রশ্ন অ্যান্সার করার সময় নিজের ইগো বিসর্জন দিতে হবে। একটা প্রশ্ন যেটা তুমি অনেক বার প্র‍্যাক্টিস করে এসেছো কিন্ত পরীক্ষার হলে তোমার মিলছে না সেটাকে পরিহার করে এগিয়ে যাও।

আবার কিছু ট্রিকি কোয়ালিটেটিভ কোশ্চেন থাকে যেগুলো সেট করাই হয় টাইম ওয়েস্ট করানোর জন্য। মনে রেখো প্রত্যেকটি প্রশ্নে সমান মার্ক। এই স্পেশাল প্রশ্নটি অ্যান্সার করতে পারলে তুমি কোন এক্সট্রা মার্ক পাবে না।

প্রিপারেশন, কোথা থেকে কিভাবে কি কি পড়বো

Math


যেসব বিষয় থেকে প্রশ্ন আসে-
Numbers
Factors Multipls HCM LCM
Fractions, Decimals
Average, Age, Percent
Profit Loss, Interest
Ratio, Proportion and Mixture
Time and Distance
Work, Pipe, Cistern
Geometry

Materials:


Math এর জন্য Metors/Saifurs Math Qbank আর বিগত বছর এর কোশ্চেন সলভ (বোথ MBA, BBA) মাস্ট। এগুলো করার পর যদি কারো আরো অ্যাডভান্সড লেভেল করতে ইচ্ছা হয় তাহলে GMATclub থেকে প্র‍্যাক্টিস করতে পারে।

আরেকটা মোটা বই আছে আগারওয়ালের যেখানে অনেক কমপ্লেক্স টাইপের ম্যাথ রয়েছে। তবে সেটি না ধরারই উপদেশ থাকবে আমার পক্ষ থেকে।

আইবিএ তে এমন কোন ম্যাথ আসে না যেটা খুবই হাই লেভেলের। তবে নির্দিষ্ট টাইমের মধ্যে ক্যালকুলেটর ছাড়া এগুলো সলভ করাটাই চ্যালেঞ্জ।

English

ইংরেজীতে দুটি অংশ। ভোকাবুলারি আর গ্রামার।
যা যা আসেঃ

Sentence Correction
Sentence Completion
Error Detection
Antonym, Synonym, Analogy
Reading Comprehension
Rearranging (rarely)

Material:


ভোকাবুলারির জন্য আমার রিকমেন্ডেশন থাকবে ৭০০-৮০০ ওয়ার্ড পড়া। সম্ভব না হলে কমপক্ষে ৫০০ ওয়ার্ডস পড়া। প্রথমত Barron's ৩৩৩ মাস্ট। এরপর Barron's or Magoosh Gre থেকে তোমার সাধ্যমত আরো পড়ো (Upto 500 more)।

তবে খেয়াল রাখতে হবে সুপারফিশিয়াল পড়ে লাভ নেই। যে কয়টা ওয়ার্ড পড়লে যদি সেগুলোর অর্থ এবং ব্যবহার সঠিকভাবে উপলব্ধি করতে না পারো যত ওয়ার্ডস ই পড়ো তেমন ভাল ফলাফল পাবে না৷

ভোকাবুলারি ইফেক্টিভলি মনে রাখার জন্য দুই ভাবে পড়া যায়৷ একটী হচ্ছে Root ওয়ার্ড ধরে ধরে। আরেকটি হচ্ছে Mnemonic দিয়ে।

নিমোনিক দিয়ে পড়াটা আমার কাছে পার্সোনালি ভাল লাগে কারণ এভাবে পড়তে বোরিং লাগে না৷

Mnemonicdictionary.com. এখান থেকে যে কেউ নিজের ইচ্ছা মত নিমোনিক চুজ করে পড়তে পারো। আবার নিজেও বানাতে পারো।

গ্রামারের বেসিক ক্লিয়ার করার জন্য Cliff's Toefl টা ঝেড়ে ফেলো।

আর প্র‍্যাক্টিসের জন্য Barron's SAT, Majortest এর SAT part থেকে sentence correction, error Detection, Sentence completion করো। এর পাশাপাশি অফিশিয়াল GMAT review.

এগুলো হয়ে গেলে previous year solve করে নিজেকে যাচাই করো।

Analytical:


এখানে যা যা আসেঃ
Puzzle
Critical Reasoning
Data Sufficiency (এই পার্ট টা কখনো ম্যাথে আসে কখনো Anlaytical এ)

Previous year solve করতে পারলে enough. আরো করতে চাইলে 200 Puzzles PDF দেখতে পারো । ওখানে ব্যাখ্যা সহ সল্যুশন দেয়া আছে। থেকে যত পারো প্র্যাক্টিস করো।

PDF টি Capstone এর পেজ এবং ওয়েবসাইটে দেয়া আছে ।

Writing:

যা যা আসে
Translation
Paragraph Writing

এটা সম্পূর্ন প্র্যাক্টিসের উপর আর ফ্লুয়েন্সির উপর। বাংলাদেশ সম্পর্কিত কিছু কমন ডাটা মনে রাখো যা যেকোন বিষয়ে লেখায় ঝেড়ে দেয়া যায়।

সমসাময়িক বিষয়ের সম্পর্কে ধারণা রাখতে পারলে ভাল যাতে এমন না হয় যে বিষয়ে লিখতে দেয়া হয়েছে তা সম্পর্কে কিছুই জানো না।

এছাড়া একটা প্যারাগ্রাফ এর স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নাও। একেকটা ফেজ থেকে ট্রাঞ্জিশন করার সময় কিছু Common Phrase ইউজ করে রিডারকে অ্যাট্রাক্ট করা যায়।

আর যেসব ভোকাবুলারি শিখবে পারলে সেগুলো লেখায় ইউজ করতে পারলে ভাল। তবে Inappropriate/ Awkward ভাবে ইউজ করার চেয়ে না করা ভাল।

সবচেয়ে গুরুত্বপূর্ন লেখার গ্রামার ঠিক রাখা, বানান ভুল না করা আর পরিচ্ছন্নতা বজায় রাখা।

লেখা খুব অ্যাস্থেটিক হতে হবে বা চমৎকার ভাষাশৈলীর প্রয়োগ দেখাতে হবে এমন কোন কথা নেই। এগুলো করতে গেলেই দেখা যাবে সময় শেষ কিন্ত লেখা শেষ হয়নি।

এত বকবক শুনে যারা ইন্সপায়ার্ড হয়েছো এবং ভাবছো এমন একটি প্রতিষ্ঠানের অংশ তুমিও হতে চাও তারা আর দেরী না করে এক্ষুণি শুরু করে দাও প্রস্ততি।

Hurry up!!! Time is running out!!


Capstone Education টানা ৭ ইনটেক ধরে আইবিএতে সাফল্যের শীর্ষে । Capstone সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের লাইফটাইম স্টুডেন্টশীপ দিয়ে থাকে, যেন একজন শিক্ষার্থী একবার ভর্তি হয়ে পরবর্তীতে আবারো ফ্রি ক্লাস করতে পারে ।

এছাড়াও থাকে ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস এবং  1 To 1 Care সহ অনেক সুবিধা ।

 

এই মুহুর্তে Capstone এর বিভিন্ন স্পেশাল ব্যাচে ভর্তি চলছে ।

ক্লাসগুলো সামনের মাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ।

অনলাইনে আগে থেকেই ভর্তি কার্যক্রম চলছে। আপনারা যারা আগ্রহী তারা নিচের লিংকগুলোতে বিস্তারিত তথ্য পাবেন এবং ভর্তিও সরাসরি সেখান থেকেই হতে পারবেন।

আইবিএ বিবিএ রেগুলার ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
https://www.capstonebd.com/services/iba-bba-regular-batch/

আইবিএ এমবিএর ক্রাশ ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
https://www.capstonebd.com/services/iba-mba-crash-batch/

আইবিএ এক্সেকিউটিভ এমবিএর রেগুলার ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক

https://www.capstonebd.com/services/executive-mba-of-iba/

প্রফেশনাল ইংলিশ স্পোকেন ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
https://www.capstonebd.com/services/professional-english-spoken/

IELTS প্রিমিয়াম ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
https://www.capstonebd.com/services/ielts-premium-batch/

বিস্তারিত জানতে কল করুন
01972-277 866

এছাড়া আইবিএ ও জবের ফ্রি টিপস এবং সাজেশন পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন

আইবিএর জন্য গ্রুপ লিংক

https://www.facebook.com/groups/capstone.education/

জব এবং বিসিএসের জন্য গ্রুপ লিংক

https://www.facebook.com/groups/685465674956004/

 

Share:

Comment (00)

Leave a reply