"Loading Knowledge... Please Wait Wisely!"

আইবিএর জন্য আমার শেষ এক মাসের প্রস্তুতি যেমন ছিল

আইবিএর জন্য আমার শেষ এক মাসের প্রস্তুতি যেমন ছিল
December 14, 2020 0 Comments admin

আইবিএর জন্য আমার শেষ এক মাসের প্রস্তুতি যেমন ছিল

আমি যেবার আইবিএতে চান্স পেলাম, সেবার আসলে পরীক্ষা দিব কিনা সে ব্যাপারে নিজেই কনফিউসড ছিলাম ।

কারন, এর আগের ইনটেকে ভালোভাবে এফোর্ট দিয়েও হয়নি, তাই মন-টন খারাপ ছিল । এবারো যদি না হয় সে চিন্তা করে কিছুটা ডিপ্রেসড ছিলাম ।

এরপর ভাবলাম আচ্ছা ঠিক আছে এক্সাম দিব কি দিব না সেটা পরে ভাবতেছি । আগে ১৫ দিনের মত ১টা এফোর্ট দেই । যদি মনে হয় সম্ভাবনা আছে তাহলে লাস্ট মোমেন্টে গিয়ে ফর্ম-ফিল আপ করবো ।

এবার আমি আমার এপ্রোচটা একটু ভিন্নভাবে নিলাম । সিদ্ধান্ত নিলাম আইবিএর প্রস্তুতি নিচ্ছি এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিব ।

আমি ম্যাথ, ইংলিশ, এনালিটিক্যালগুলোকে একটু ভিন্নভাবে দেখার এবং শেখার চেস্টা করবো । এগুলোকে আমার এনজয়মেন্টের ১টা পার্ট বানায় ফেলবো ।

যেমনঃ আমি ম্যাথ করতাম জিম্যাট ক্লাব আর মেজর টেস্টের ওয়েব সাইট থেকে । সেখানে সেই ম্যাথগুলার পেছনেই টাইম দিতাম যেগুলো আমি নিজে পারতাম না ।

জিম্যাটের কিছু কিছু টপিক আছে যেগুলো আইবিএতে ওভাবে আসে না । তাই সব ম্যাথ করতেও যেতাম না ।

আইবিএর আগের বছরের প্রশ্ন ঘেঁটে যে যে টপিকগুলো আসে সেগুলোর ১টা লিস্টও বাছাই করলাম । জিম্যাট ক্লাব থেকে বেছে বেছে শুধু সেইটপিকগুলোই করতাম ।

ওদের ফোরামে দেখতাম একেকটা ম্যাথের অনেক টাইপের সল্যুশন বিভিন্ন মানুষজন দিয়ে থাকেন । আমি সেগুলোর বাইরে গিয়েও সম্পুর্ন নতুন উপায়ে নিজে কিছু বের করার চেস্টা করতাম ।

এই পদ্ধতিতে ১টা ম্যাথের পেছনেই অনেক সময় নস্ট হত । কিন্তু আলহামদুলিল্লাহ্‌ ,ব্যাসিক অনেক ক্লিয়ার হয়ে গিয়েছিল ।

ইংলিশ প্রস্তুতির জন্য গ্রামার বই পড়া ধরতে গেলে ছেড়েই দিয়েছিলাম । প্রচুর পরিমানে রিডিং পড়তাম । আমার আশে-পাশের সার্কেলের সাথে ইংলিশেই কথা বলতাম ।

যদিও এতে করে আশে-পাশের মানুষজন অনেক বিরক্ত হত , টিটকারী দিত। কিন্তু আমি ইগ্নোর করতাম ।

আর ইংরেজী শুনতামও প্রচুর । বিশেষ করে রাস্তা-ঘাটে যখন বের হতাম তখন তখন কানে ১টা হেডফোন থাকতোই ।

ওই সময়টায় বিবিসি থেকে শুরু করে ইসলামিক লেকচার( ইয়াসির কাদি, নোমান আলি খান, মুফতি মেনক) কোন টাই বাদ যেত না ।

আমি এনসিউর করার চেস্টা করতাম যে, আমার কোন সময় যেন ইংলিশ শোনা, বলা, পড়া বা লেখা ব্যাতীত না কাটে ।

এমনকি সাবকনসাস মাইন্ডে যে চিন্তাগুলো আসে সেটাও ইংলিশে করার ট্রাই করতাম ।

ইংলিশের গ্রামাটিক্যাল কনটেন্টও আমি ম্যাথের মতই এপ্রোচ নিয়েছিলাম । বিশেষ করে জিম্যাটের ৭০০ লেভেলের সেন্টেন্স কারেকশনগুলো দেখতাম ।

ভুল উত্তরগুলো কেন ভুল হচ্ছে সেদিকে বেশী ফোকাস করতাম । আরেকটা ব্যাপার মাথায় রাখা ভালো যে, আইবিএতে জিম্যাট ৭০০ লেভেলের প্রশ্ন আসে না বড়জোড় ৬৫০ পর্যন্ত আসবে ।

আমি ইচ্ছা করেই লেভেলটা একটু বাড়িয়ে নিয়েছিলাম যাতে করে আমার বেসটা আরো শক্ত হয় ।

ভোকাবুলারীর জন্য আমি মূলত কোন লিস্ট বা কোন বই ফলো করিনি । নিউজপেপার,আর্টিকেলে যে ভোকাবুলারীগুলো পেতাম সেগুলো নোটস নিয়ে রাখতাম ।

আর প্রতিদিন আমার সারাদিনের এক্তিভিটির উপর কিছু না কিছু লিখতাম । লেখার সময় চেস্টা করতাম আমার আগের লাইনের সাথে পরের লাইনের প্যাটার্নে যেন কোন মিল না থাকে ।

অর্থাৎ, আগের লাইনটা যদি সিম্পল সেন্টেন্সে লেখা পরেরটা যেন কমপ্লেক্সে হয় । আর প্রতিদিন বিভিন্ন নিউজ পেপার আর্টিকেল থেকে যে নতুন ভোকাব পেতাম সেগুলো রাইটিং-এ এপ্লাই করার ট্রাই করতাম ।

এনালাইটিক্যাল পাজলের জন্য 200 Puzzle Pdf নামে ১টা ফাইল আছে সেটাই শলভ করতাম । ফাইলটি Capstone এর গ্রুপে র ফাইল সেকশনে দেয়া আছে ।

অথবা GRE Book দেখলেও হবে ।

এভাবে জাস্ট ১৫-২০ দিন কন্টিনিউ করার পর মনে হল যে, এক্সামটা দেয়া যায় । শেষমেশ একবারে লাস্ট দিনে গিয়ে ফর্ম ফিল-আপ করেছিলাম ।

আলহামদুলিল্লাহ্‌ হয়ে গিয়েছিল ।

কিছু শেষ কথাঃ

১। এডমিশন টেস্টে আত্ন- বিশ্বাস অনেক জরুরী । আর আত্ন- বিশ্বাস অনেক বেশী প্র্যাক টিস ছাড়া অর্জন সম্ভব নয় ।

২। টাইম ম্যানেজমেন্ট অনেক ক্রশাল ফ্যাক্টর । তাই অবশ্যই মডেল টেস্ট দিন । এবং সেটা অবশ্যই প্রতিযোগিতামুলক পরিবেশে । যেন আপনার চারপাশে সত্যিকার ক্যান্ডিডেট, এক্সামিনার সব থাকে । আপনি যেন এক্সাম দিনের চাপটা অনুভব করেন । এটা বাসার পরিচিত এনভায়রনমেন্টে বসে কোনদিনও পাওয়া সম্ভব না ।

Capstone Education হুবুহু আইবিএর আদলে ১০টি মক টেস্ট নিবে, সাথে ৩টি শলভ ক্লাস আর ১টি রাইটিং ক্লাসও থাকবে । আর প্রতিটি মক টেস্টের পর ১টা কম্বাইন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হয় । এতে করে আপনি আপনার র‍্যাংকিংটাও আপনি বুঝতে পারবেন ।

৩. প্রস্তুতি যেরকমই হোক না কেন পরীক্ষাতে অংশ নিন । এতে করে আপনি অন্তত বুঝতে পারবেন যে, আপনি লক্ষ্য থেকে ঠিক কত দূরে আছেন । সে অনুযায়ী পরেরবারের জন্য ১টা ভালো প্ল্যানিং করে আগাতে পারবেন ।

৪। কোন ১টা টপিক না পারলে বা না বুঝলে বেশী কচলা-কচলী করার দরকার নেই । সেটা বাদ দিয়ে অন্যগুলোয় মুভ অন করুন ।

৫। রেগুলারিটি মেইন্টেইন করুন । একদিনে রাজ্যজয় হবে না । সো ধৈর্য্য ধরে ১টা রুটিন স্ট্রিকলী এক মাস ফলো করুন । এটাই

হয়ত আপনার জন্য গেম চেঞ্জার হয়ে যাবে ।

শুভ কামনা সবার জন্য :)

----------
আইবিএ এমবিএর ৬৩ ইনটেকের সার্কুলার প্রকাশিত হয়েছে।
এডমিশন টেস্টঃ ৯ জানুয়ারি, ২০২১ সকাল ১০ টা থেকে
এপ্লিকেশন ডেডলাইনঃ ৩১ ডিসেম্বর, ২০২০
------------------------
আইবিএ এমবিএর ৬৩ ইনটেককে সামনে রেখে আমাদের স্পেশাল মক টেস্ট ২০ ডিসেম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। অনলাইন এবং অফলাইন দুভাবেই মক টেস্টের আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
আমাদের রেগুলার এবং ক্রাশ ব্যাচের স্টুডেন্টরা তাদের ব্যাচের ফেসবুকে গ্রুপে আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট না কিন্তু মক টেস্টে অংশ নিতে আগ্রহী তারা নিচের লিংকগুলো থেকে এডমিশন কনফার্ম করুন।
মোট ১০টি ফুল লেংথ মক টেস্ট, ৩টি সলভ ক্লাস এবং ১টি স্পেশাল রাইটিং ক্লাস অনুষ্ঠিত হবে।
অন-ক্যাম্পাস বা অফলাইনে মক টেস্টে অংশ নিতে এই লিংক থেকে এডমিশন কনফার্ম করুন
অনলাইনে মক টেস্টে অংশ নিতে এই লিংক থেকে এডমিশন কনফার্ম করুন
আইবিএ এমবিএর এই ৬৩ ব্যাচের এক্সামকে সামনে রেখে আমরা একটি সুপার অনলাইন ক্রাশ কোর্স আয়োজন করতে যাচ্ছি।
মোট ক্লাস হবে ১০টি এবং মক টেস্ট হবে ৫টি। ফিঃ২,৬০০ টাকা।
যারা অংশ নিতে আগ্রহী তারা এই লিংক থেকে এডমিশন কনফার্ম করুন
আইবিএ এমবিএর ৬৪ ইনটেকের জন্য স্পেশাল রেগুলার ব্যাচে ভর্তির চলছে। আগ্রহীরা এই লিংক থেকে এডমিশন কনফার্ম করুন
IELTS প্রিমিয়াম ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
আইবিএর এক্সেকিউটিভ এমবিএর স্পেশাল ব্যাচে ভর্তির লিংক
প্রফেশনাল ইংলিশ স্পোকেন ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
বিস্তারিত জানতে কল করুন 01972-277 866
এছাড়া আইবিএ ও জবের ফ্রি টিপস এবং সাজেশন পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন আইবিএর জন্য গ্রুপ লিংক
জব এবং বিসিএসের জন্য গ্রুপ লিংক
Share:

Comment (00)

Leave a reply