যারা একদম নতুন ভাবে শুন্য থেকে প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে নিজের অভিজ্ঞতার আলোকে কিছু গাইডলাইন তুলে ধরার চেষ্টা করছি। যারা ইতোমধ্যেই সবকিছু জানেন,তারা নিজেদের স্ট্রং জোন টাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন যেন আত্নবিশ্বাসের সাথে ইংরেজী অংশে ভালো করতে পারেন।
আমরা সবাই জানি, ইংরেজীর প্রশ্নটা ২ টা ভাগে বিভক্ত করা হয়েছে।
১) ভোকাবুলারী পার্ট
২) গ্রামার পার্ট
এই দুইটা পার্টের প্রতিটা পার্টই যুদ্ধের ময়দানে ঢাল তলোয়ারের মত কাজ করে। এদের কোনটা ছাড়া আপনার যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
প্রথমে, ভোকাবুলারর পার্ট টা নিয়ে একটু আলোচনা করি। কি কি পড়তে হবে এই পার্টের অধীনে দেখুন-
1) Synonym & Antonym
2) Phrases & Idioms
3) one word substitution
4) Group verb
5) Appropriate Preposition
6) Spelling Mistake
7) Proverb
সাধারণত এসব এর বাইরে কিছু আসতে দেখা যায়না।
এখন আসি কোথা থেকে এসব টপিক পড়ব এবং কিভাবে পড়ব।
এই টপিকের ক্ষেত্রে সবারই একটা কমন সমস্যা যতই পড়িনা কেন ভুলে যায়। মনে রাখবেন, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, এতে নিজের মুখস্থবিদ্যা ভালো না, আমার মেধা কম, এসব পড়তে বিরক্ত লাগে, এসব অভিযোগ শোনা যায়।
এসব অভিযোগ দিনশেষে আপনাকে প্রতিযোগিতায় পিছিয়ে রাখা ছাড়া আর কিছু করবে না সুতরাং সফল যদি হতে চান এসব অজুহাত অভিযোগ করা বন্ধ করে দিন।
এই দুনিয়ায় মানুষ চাইলে পারেনা এমন দুঃসাধ্য জিনিস খুব কমই আছে বলে আমার বিশ্বাস। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আপনাকে কাজ করে যেতে হবে, এ ছাড়া আপনার হাতে আর কোন অপশন নেই।
কোথা থেকে পড়ব এবং কিভাবে পড়বঃ
১) যেকোন একটা রেফারেন্স বুক। আমি মাস্টার বইটা প্রেফার করি। এই বইটিতে উপরের সবগুলো টপিকের যা কিছু আছে আপনাকে সেগুলো আগে শেষ করতে হবে। অনেক সিনোনিম এন্টোনিমের জন্য সাইফুর্স ভোকাবুলারী/ ওয়ার্ড স্মার্ট পড়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের মাস্টার থেকে সিনোনিম এন্টোনিম না পড়লেও চলবে কিন্তু বাকি সব টপিক পড়তে হবে।
২) একবার শেষ করে মিনিমাম ৩-৫ বার এই পার্ট টুকু রিভাইজ করুন। দেখবেন প্রতিবার রিভিশন দিতে আপনার সময় কম লাগবে। মনে রাখার সক্ষমতাও আসতে বাড়বে।
৩) এসব শেষ করার পর যদি কারো এডভান্স ওয়ার্ড শিখতে ইচ্ছে হয় আপনি জিআরই ওয়ার্ড পড়তে পারেন। জিআরই ভোকাবুলারী ফ্লাসকার্ড নামে একটা অ্যাপ আছে সেটা প্লেস্টোর থেকে নামিয়ে দেখতে পারেন। শুরুতে এটা পড়তে গেলে হতাশ হবেন সুতরাং আগে মাস্টার থেকে পড়ে তারপর জিআরই ওয়ার্ড পড়তে পারেন।
৪) অবজেকটিভ ইংলিশ বাই পিয়ারসন। এই বইতে উপরের সব টপিকই আছে। এডভান্স প্রিপারেশনের জন্য চায়লে পড়তে পারেন।
আমি যেভাবে পড়তামঃ
আমি উপরের প্রতিটা টপিক নোট করে করে পড়তাম। আমার প্রতিটা টপিকের নোটখাতা আছে।
ভোকাবুলারীর জন্য ২ টা নোট খাতা আছে যেখানে আমি A - Z পর্যন্ত প্রতিটা অ্যালফাবেটের একটা/ দুইটা করে শব্দ লিখে মোট ২৫ বা ৫০ টার মত এক একটা সেট করে রাখতাম। এরকম আমার ২০-২৫ টা সে লিখে সেগুলো বারবার রিভাইজ দিতাম।
এভাবে প্রতিটা টপিক আমি এমনভাবে পড়ার চেষ্টা করতাম যেন পরীক্ষার আগে আমার রিভিশন প্রসেসটা একদম কম সময়ে আমি শেষ করতে পারি। আমার নোটে যা আছে সবসময় আমি তাই পড়তাম এর বাইরে পড়তাম না। বারবার রিভিশন করা ছাড়া এসব বিষয় আয়ত্তে আনার কোন সিগমা রুলস নাই।
গ্রামার পার্টঃ
আমরা ছোটবেলা থেকেই সবাই গ্রামার পড়ে আসছি। অনেকেই মনে করেন আমি তো এসব পারি সুতরাং ওভাবে গুরুত্ব না দিলেও চলবে। কিন্তু চাকরীর পরীক্ষায় আসার মত প্রশ্নের প্রতিটা টপিক সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারনা না থাকে, আপনি পরীক্ষার হলে গিয়ে এটা কোন রুলের আন্ডারে পড়ে সেটা খুজতে খুজতেই হয়রান হয়ে যাবেন। আর আমি রুল মুখস্থ করে গ্রামার শিখার পক্ষপাতি না তবুও কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু বিষয় মুখস্থ রাখতে হয়।
গ্রামারের জন্য কি পড়বেনঃ
১) ক্লিফস টোফেল। গ্রামারের জন্য এই বইরা আমার কাছে সবথেকে সুন্দর এবং গুছানো বই মনে হয়। তবে ইংরেজীতে হওয়ার কারণে অনেকে পড়তে চান না, ভয় পান। আমি এ জীবনে নিজের জন্য এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্টুডেন্টদের জন্য কম করে হলেও ১০-১৫ বার ক্লিফস টোফেল পড়েছি।
২) মাস্টার।
ক্লিফস টোফেল পড়ে আপনি মাস্টার পড়লে আপনার বইয়ের গ্রামার পার্টু পড়তে খুব বেশিদিন সময় লাগবেনা। আপনি সহজেই বুঝতে পারবেন। তবে যারা ক্লিফস টোফেল এভয়েড করতে চান,তারা মাস্টার বইটা ভালো করে কয়েকবার শেষ করুন এরপর চায়লে ক্লিফস পড়তে পারেন।
নিচের টপিকগুলো খুব ভালো করে আয়ত্ত করতে পারলে চাকরীর পরীক্ষায় আপনার আর গ্রামার নিয়ে চিন্তা করতে হবেনা।
1)Parts of Speech, Number/gender, Determiner
2) Identification of tense & sequence of tense
3) subject verb agreement
4) Right form of verb, Verb as complements
5) Comparison(Double comparative & illogical comparison), causative verb, problem verb, subjunctive
6) Clause & it's classification, Identification of clause
7) Modal Auxiliary & perfective, Embedded question
8)Conditional sentence, Inversion, Dangling Modifier
9) Agreement, Redundancy, Noun functioning as adjective, Hyphenated adjective
10) Voice,Narration,Transformation of sentence
11) cliffs toefl 6 minitest & 6 practise test analysis
এতটুকু আপনার শেষ হওয়ার পর আপনি চাইলে আরো অনেক কিছু করতে পারেন। আপনি জিআরই বিগবুক থেকে কয়েক সেট সেনটেন্স কমপ্লিশন করতে পারেন। জিম্যাট থেকে কিছু সেনটেন্স কারেকশন করতে পারেন। এসব পড়ার ক্ষেত্রে আপনাকে সব করতে হবেনা। আপনি কয়েক সেট করে কিভাবে করতে হয় শুধু সেটুকু আয়ত্ব করলেই হবে একইসাথে আইবিএর বিগত সালের প্রশ্নগুলো দেখতে পারেন। তবে শুরুতে এসব পড়তে গেলে আপনি চরম লেবেলের হতাশ হবেন।
আজকে এতটুকুই থাক। আপনারা এতটুকু কথার মর্মার্থ বুঝতে পেরেছেন কিনা জানাবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। উত্তর দেওয়ার চেষ্টা করব।
সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।
শিমুল ভট্টাচার্য
সহকারী পরিচালক
বাংলাদেশ ব্যাংক
--------------------------
এই মুহুর্তে বাংলাদেশ ব্যাংক, NSI, বেপজা, পূবালী ব্যাংক, বাখারাবাদ গ্যাস ফিল্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ২১০০+ পদের সার্কুলার আছে।
ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রাইভেট ব্যাংকের ১,০০০+ পদের বেশী সার্কুলার এই মুহুর্তে চলমান আছে।
এছাড়া আইবিএর এডমিশন টেস্টেরও আর খুব বেশী বাকী নেই।
যারা এসকল জব এক্সামগুলোতে বসতে চান এবং সেরা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আইবিএ এডমিশন টেস্ট স্ট্যান্ডার্ডের প্রস্তুতি নেয়া শুরু করুন।
কারন, বর্তমানে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের ৯ম এবং ১০ম গ্রেডের জব এক্সামগুলো আইবিএ পরিচালনা করে থাকে। এগুলোর মধ্যে আছে পেট্রোবাংলা, গ্যাস ফিল্ডস, এনএসআই, দুদক, বেজা, বেপজা, বিসিক সহ প্রায় সকল ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো।
এছাড়া দেশের অধিকাংশ প্রাইভেট ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট ট্রেইনী, প্রবেশনারী অফিসার বা অফিসার লেভেলের এক্সামগুলো আইবিএ-ই পরিচালনা করে থাকে।
আর এই এক্সামগুলোতে ভালো করতে হলে অবশ্যই আইবিএ স্ট্যান্ডার্ডের প্রস্তুতি গ্রহণ করা উচিত।
আর এ লক্ষ্যে দেশে আমরা সম্পুর্ণ ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি জব প্রিমিয়াম + IBA MBA স্পেশাল কোর্স। এই কোর্সটির লেকচার কনটেন্ট সমসাময়িক জব এক্সামগুলোর প্রশ্নের স্ট্যান্ডার্ড অনুযায়ী নতুন করে সাজানো । ফলে এ কোর্স থেকে শিক্ষার্থীরা জব এক্সামগুলোর জন্য একটি আদর্শ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।
এই কোর্সে আপনাদের জন্য থাকছেঃ
📌লাইফ-টাইম স্টুডেন্টশীপ
📌ফ্রি কোর্স বুকস
📌স্টাডিরুম ফ্যাসিলিটি
📌ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস
📌সেরা ইন্সট্রাক্টর
আমাদের অফলাইন কোর্সে ৩,০০০ টাকা পর্যন্ত আর অনলাইন কোর্সে ১,০০০ টাকা ছাড় থাকছে । এই ছাড়ের মেয়াদ ১৮ জুন পর্যন্ত । এতএব যারা আগ্রহী তারা দ্রুত এডমিশন নিয়ে ফেলুন ।
আমাদের ৪টা অফলাইন ব্রাঞ্চ এবং অনলাইন ব্যাচগুলো মিলিয়ে ১০০ জন এই ছাড় পাবেন । তাই ১৮ তারিখের আগেই ১০০ জন পূর্ণ হয়ে গেলে ছাড়ও বন্ধ হয়ে যাবে ।
কোর্স অনুযায়ী যেমন ছাড় থাকছেঃ
👨🎓আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন) - ৩,০০০ টাকা ছাড়
(Coupon: EIDJOB23 )
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/C6cVp0s
📱আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)- ১,০০০ টাকা ছাড়
(Coupon: EIDON23 )
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/x6cXnyn
👨🎓আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন) - ২,০০০ টাকা ছাড়
(Coupon: EIDHA23 )
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/I6cVuji
📱আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)- ১,০০০ টাকা ছাড়
(Coupon: EIDON23 )
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/v6cZ1jp
📒আইবিএ এমবিএ প্রশ্ন ব্যাংক
https://cutt.ly/26cZ8TL
যেকোন দরকারে কল করুন 016 3031 3031
Comment (00)