"Loading Knowledge... Please Wait Wisely!"

এখন থেকেই আইবিএর ভর্তি প্রস্তুতি

এখন থেকেই আইবিএর ভর্তি প্রস্তুতি
December 27, 2021 0 Comments admin

এখন থেকেই আইবিএর ভর্তি প্রস্তুতি

এমবিএর একটি ইনটাকের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে । ওদিকে আবার HSC পরীক্ষা শেষ হয়েছে । তার মানে আইবিএর বিবিএ এবং এমবিএ দুটি ইনটেকের জন্যই নতুন করে প্রস্তুতি শুরু হয়েছে ।
এদিকে অনেকেই প্রথমবারের মত আইবিএর প্রস্তুতি শুরু করছেন । অনেকেই একবার দুইবার ব্যর্থ হয়েছেন ।
এই লেখাটা বিবিএ এবং এমবিএ দুই প্রস্তুতির জন্যই ।
প্ল্যানিং যেভাবে করবোঃ
 
যেকোন কাজ শুরুর আগে রোডম্যাপ সম্পর্কে ক্লিয়ার হতে হয় । আপনি যদি নিজে নাই জানেন কাল কি ঘটতে যাচ্ছে তাহলে বারবার হোঁচট খাবেন ।
সো প্রিপারেশনের আগে নিজের স্ট্রেংথ আর উইকনেস খুব ভালোভাবে যাচাই করে নিন ।
যেভাবে এই সেলফ এভালিউশনটা করতে পারেনঃ
 
১। প্রথমেই সিদ্ধান্ত নিন আপনি কবে IBA-এর exam এ বসতে চাচ্ছেন।
 
২।এরপর চান্স পেতে ন্যূনতম কত মার্কস দরকার তা হিসেব করে দেখুন ।
 
৩।এখন আপনাকে বের করতে হবে বর্তমানে আপনার অবস্থান কোথায় ।
 
৪। এর জন্য বাসায় বসে আগের বছরের প্রশ্ন থেকে নিজে নিজে কমপক্ষে ৩টি টেস্ট দিন । Capstone এর বিগত ২২ বছরের প্রশ্ন সম্বলিত বই এখন পাওয়া যাচ্ছে । বইটি সরাসরি এখান থেকে অর্ডার করতে পারেন । অর্ডারের লিঙ্ক 
 
৫। এরপর নিজে নিজে Correction করুন ।
 
৬। এরপর প্লান করুন।
 
ধরুন BBA/MBA তে আপনি Verbal Section এ 30%, Quantitative Section এ 50%, Analytical Ability এ পেলেন
25% ।
 
এখন ধরে নিলাম, তিন মাসের ভিতর আপনি exam এ বসতে চাচ্ছেন। তাই সময়টাকে আপনার শক্তি ও দুর্বলতার জায়গা অনুযায়ী ভাগ করে নিন ।
৯০ দিন Daily ৪ ঘণ্টা করে মোট ৩৬০ ঘণ্টা (আরো বেশি সময় দিতে পারলে আরো ভালো )।
 
যেহেতু আপনি Quantitative এ ভালো তাই এখানে দিন ৭০ ঘণ্টা, Verbal এ একটু weak তাই এখানে ৯০ ঘণ্টা, Analytical আরেকটু weak তাই এখানে ১০০ ঘণ্টা।
আপনার হাতে এখনও সময় থাকবে ১০০ ঘণ্টার মত । এ সময়ে বেশি বেশি করে revise করুন ।
 
পুরো preparation সময়টায় সবচেয়ে জরুরী বিষয় হল আপনি যে ভুল গুলো করছেন সেটি খুব ভালো করে ঠিক করে নেয়া যেন দ্বিতীয়বার same ভুল না হয়।
 
আর কনসেপ্টটা এমনভাবে develop করা যেন একটি ভুল থেকে আরো ৫টি ভুল আপনি ঠিক করে নিতে পারেন অর্থাৎ ভুলটা খুব ভালোভাবে বিশ্লেষণ করা।
 
IBA এর পরীক্ষায় আপনি Math, Verbal, Analytical কত ভালো পারেন সেটি মুখ্য না, আপনি ৯০ মিনিটে প্রতিটি সেকশনে কমপক্ষে ৬০% মার্কস পাচ্ছেন কিনা সেটি গুরুত্বপূর্ণ।
 
exam এ বসার আগে খুঁটিনাটি জিনিসগুলো জেনে নেয়াটাও খুব জরুরী। আপনি কষ্ট করে Preparation নিয়েও ছোট-খাট জিনিসের জন্য ধরা খেতে পারেন।
 
আশা করা যায় এই way তে আগালে নিজের অবস্থান সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা পাওয়ার পাশাপাশি খুব অল্প সময়ে একটি sound preparation নেয়া সম্ভব ইনশা-আল্লাহ ।
 

যে বইগুলো আপনি পড়তে পারেনঃ

 2. Official GMAT review
 3. CLiff's Toefl
 4. GRE Big Book
 5. Barron's SAT
6. Agarwal Math
ইংরেজীর প্রস্তুতিঃ 
 
নিঃসন্দেহে আইবিএ প্রস্তুতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইংলিশ । কারন, প্রথমতঃ ইংরেজী আমাদের মাতৃভাষা না । দ্বিতীয়ত, ছোটবেলা থেকে আমাদের ইংরেজী শেখার প্রসেসটাই ভুল ।
 
ইংরেজীতে ভালো করতে প্রথমেই আমাদের প্রচুর পরিমানে ইংরেজী শোনা দরকার। এরপর বলা দরকার, এরপর বেশী বেশী পড়া দরকার, এরপর লেখা দরকার । আমরা প্রথম ২টা করিনা বললেই চলে ।
 
ইংরেজীতে ভালো করতে আসলে অনেক বেশী বেশী ইংরেজী শোনা এবং বলার কোন বিকল্প নেই ।
 
এবার আসি বইগুলো কিভাবে পড়তে হবে
 
আপনার গ্রামারের বেস ভালো থাকলে সরাসরি অফিসিয়াল জিম্যাট রিভিউতে চলে যান । সেখানকার Sentence Correction থেকে ১০০ টা প্রবলেম করে ফেলুন । এই Sentence Correction গুলো এডভান্সড লেভেলের । সো ভুল করলে মন খারাপ করার কিছু নেই ।
 
এই ১০০ টা Sentence Correction এর মধ্যে যদি আপনি ৬০% এর মত কারেক্ট করে ফেলতে পারেন তাহলে বুঝতে হবে আপনি আইবিএর ইংলিশ সেকশনের জন্য ৮০% প্রিপেয়ারড। আপনার জাস্ট হালকা ফাইন টিউনিং করা লাগবে ।
 
যদি এর ৭০% এর নিচে পান তাহলে কি করবেন ?
 
তাহলে Cliff's Toefl দিয়ে শুরু করুন । এর প্রতিটি চ্যাপ্টার আর এক্সারসাইজগুলো ভালোভাবে শেষ করুন । এরপর Barron's SAT থেকে Error Finding দেখতে পারেন । Error Finding এর আরেকটা ভালো সোর্স হচ্ছে, majortest.com.
 
CLiff's Toefl আর Barron's SAT এর পর Majortest থেকে গ্রামার দেখতে পারেন ।
 
আইবিএতে খুব আহামরি ভোকাবুলারি আসে না । তাই Word শেখার পেছনে অনেক সময় নষ্ট করতে যাওয়া বোকামি ।
এর চেয়ে বরং রিডিং হ্যাবিট বাড়ান, ইংরেজী আর্টিকেল, নিউজ পেপার বেশী বেশী করে পড়ুন এবং সেখান থেকেই আনকমন ওয়ার্ডগুলো বাছাই করে নিন ।
খুব বেশী দরকার হলে Barron's GRE এর হাই ফ্রিকোয়েন্সী ওয়ার্ডগুলো দেখতে পারেন ।
 
রিডিং কমপ্রিহেনশন এর জন্য অফিসিয়াল জিম্যাট রিভিঊ এবং আইবিএর বিবিএ, এমবিএর আগের বছরের প্রশ্ন শলভ করাই যথেষ্ট ।
 
ইদানিং আইবিএতে ওয়ার্ড ইউসেজ নামে ১টা নতুন ধরনের প্রশ্ন আসে, যেখানে ১টা ওয়ার্ড দেয়া থাকে এবং এর একাধিক ফর্ম দেয়া থাকে ।
আপনাকে কারেক্ট ফর্ম অফ ইউসেজ বের করতে হবে । এই ধরনের প্রশ্ন ইন্ডিয়ার CAT এক্সামের ১টা পার্টের কিছুটা মডিফাইড ভার্সন ।
 
এই ধরনের প্রশ্ন শলভ করার জন্য ওয়ার্ডের ইউসেজ খুব ভালোভাবে শিখতে হয় । Parts of Speech এর উপর খুব ভালো দখল থাকতে হয় ।
 
ইংলিশের ফারদার প্র্যাকটিসের জন্য Indiabix, Magoosh এই সাইটগুলো দেখতে পারেন । এছড়াও অনেক মোবাইল অ্যাপস আছে ।
প্লে স্টরে একটু সময় নিয়ে ঘাঁটাঘাঁটি করলেও অনেক কিছু পেয়ে যাবেন ইনশা-আল্লাহ্‌ ।

ম্যাথসের প্রস্তুতিঃ

 
আইবিএর ম্যাথসের প্রশ্নের ধরনে গত কয়েক বছরে বেশ কিছু চেঞ্জ এসেছে । বিশেষ করে ম্যাথগুলো এখন একটু লেংথী আর ক্রিটিকাল হচ্ছে ।
তাই ম্যাথসে শুরু থেকেই একটু বেশী জোর দেয়া দরকার ।
প্রথমেই যেটা করতে পারেন সেটা হল, যে টপিকগুলো আইবিএতে ফ্রিকোয়েন্টলী আসে সে টপিকগুলো বাছাই করে ফেলুন ।
এবার দেখুন আপনি কয়টা টপিক ভালোভাবে পারেন । যেগুলো ভালো পারেন সেগুলোই আগে শুরু করুন ।
 
ম্যাথের বেসিক যদি মোটামুটি ভালো থাকে তাহলে অফিসিয়াল জিম্যাট রিভিউতে সরাসরি চলে যান ।
একটানে এখান থেকে ২৫০টা ম্যাথ করে ফেলুন । এরপর Barrons SAT টা ধরুন ।
 
ফারদার প্র্যাকটিসের জন্য অভিজিৎ গুহের Quantitative Aptitude এবং Princeton এর GRE 1014 Questions বইটা দেখতে পারেন ।
আসলে বাজারে রিসোর্সের অভাব নেই । দেখবেন অনেকেই অন্যান্য বইও রেফার করবে । তবে মাথায় রাখবেন যে, এসব বইগুলো কিন্তু প্রায় কাছাকাছি মানের ।
সো যেটাই করবেন খুব ভালোভাবে করবেন ।
 
আর যদি ম্যাথে দুর্বল থাকেন তাহলে, সবার আগে ক্লাস ৮,৯,১০ এর ইংলিশ ভার্সনের ম্যাথ বইগুলো থেকে ব্যাসিক ডেভোলাপ করে নিতে পারেন ।
যে টপিকগুলো বুঝতে সমস্যা মনে হবে সগুলো ইউটিউবে সার্চ করে নিবেন ।
 
অনলাইন রিসোর্সের মধ্যে Indiabix এবং Majortest খুব ভালো অপশন ।
 

এনালাইটিক্যাল এবিলিটিঃ

 
এনালিটিক্যাল পাজলের জন্য GRE Big book এখনও অপ্রতিদ্বন্দ্বী । তবে এর বড় সমস্যা হচ্ছে বিগ বুকে কোন প্রবলেমের এক্সপ্লেনেশন দেয়া নেই ।
সো এর জন্য ১টা চমৎকার রিসোর্স হচ্ছে 200 Puzzle নামের ১টা PDF ফাইল । এর মধ্যে বিগ বুকের সবগুলো প্রবলেমের শলভ দেয়া আছে ।
সাথে খুব চমৎকার ব্যাখ্যাও আছে । ফাইলটি আমাদের গ্রুপের ফাইল সেকশন থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন ।
 
আর ক্রিটিক্যাল রিসোনিং এর জন্য অফিসিয়াল জি ম্যাট রিভিউ দেখেতে পারেন ।

রাইটিং এর প্রস্তুতিঃ

রাইটিং এর জন্য আমাদের ইউটিউব চ্যনেলে অনেকগুলো ভিডিও দেয়া আছে । আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনেক কিছু জানতে পারবেন ।
চ্যানেলটি দেখুন এখান থেকে

 

শেষ কথাঃ

 
যারা আইবিএতে চান্স পাচ্ছে তাদের সাথে কথা বললে বা তাদের বিভিন্ন পোস্ট পড়লে দেখতে পাবেনঃ
 
১। তাদের রিডিং হ্যাবিট অনেক বেশী ছিল । তারা নিয়মিত ইংলিশ পড়ার চর্চা রাখতেন ।
২। ইংলিশে লেখালেখি করার অভ্যাস ছিল ।
৩। ইংলিশ শোনা এবং বলার অভ্যাস ছিল ।
 
শুভ কামনা সবার জন্য :)

--------------------------------------------------------------

Capstone Education টানা সাত ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । গত ৬৩  ইনটেকে Capstone থেকে আইবিএতে ফাইনালী কোয়ালিফাই করেছে ৬৩-৬৪ জনের মত।

৬২ ইনটেকে কোয়ালিফাই করেছে ৬১ জন । 

৬১ ইনটেকে কোয়ালিফাই করেছে ৪১ জন।

৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।

এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।

শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।

এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৭০০-৮০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।

এছাড়া ভর্তি চলছে আমাদের আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ব্যাচ এবং শুধু জব প্রিমিয়াম ব্যাচেও ।

এই ব্যাচগুলোতে ক্লাস নিচ্ছেন বিসিএস ক্যাডার, বাংলাদেশ ব্যাংক এডি, প্রথম শ্রেণীর সরকারী এবং বেসরকারি চাকরিজীবীগণ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যাক্তিগন ।

বর্তমানে আমাদের যে ব্যাচগুলোতে ভর্তি চলছে............

  • আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ  (IBA DU, BUP, JU IBA, BIBM, DU EMBA যাদের লক্ষ্য) 
  • আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ব্যাচ (IBA DU, দুদক, এনএসআই, বাংলাদেশ ব্যাংকসহ সকল জব এক্সামের প্রস্তুতি) 
  • জব প্রিমিয়াম ব্যাচ ( দুদক, এনএসআই, বাংলাদেশ ব্যাংক, শিক্ষক নিবন্ধনসহ সকল জব এক্সামের প্রস্তুতি) 
  • আইবিএ বিবিএ স্পেশাল ব্যাচ 
  • IELTS প্রিমিয়াম ব্যাচ 

আমরা কোর্সগুলোতে লাইফটাইম স্টুডেন্টশীপ দিচ্ছি । ফলে একজন শিক্ষার্থী চাইলেই কোর্সটি পুনরায় কোন পেমেন্ট ছাড়াই রিপিট করতে পারবেন । থাকছে 1 to 1 কেয়ার ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস ছাড়াও আরো অনেক সুবিধা ।

আমাদের বিভিন্ন কোর্সে সরাসরি এনরোলমেন্টের লিংক

আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)

https://tinyurl.com/4wn2u43f

আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)

https://tinyurl.com/53eezy48

জব প্রিমিয়াম (অফলাইন)

https://tinyurl.com/2s486cc6

আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)

https://tinyurl.com/4kmhefsz

আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)

https://tinyurl.com/495f575m

জব প্রিমিয়াম (অনলাইন)

https://tinyurl.com/2p8s5uwm

IELTS প্রিমিয়াম ব্যাচ (অনলাইন)

https://tinyurl.com/h66jhe5w

এক্সক্লুসিভ ইংলিশ স্পোকেন কোর্স (অনলাইন)

https://tinyurl.com/3hhjxpb2

আইবিএ বিবিএ রেগুলার ব্যাচ (অনলাইন)

https://tinyurl.com/2ebm3syx

এক্সিকিউটিভ এমবিএ অফ আইবিএ ব্যাচ (অনলাইন)

https://tinyurl.com/y22jknwj

বিসিএস ও অন্যান্য চাকরীর গুরুত্বপূর্ণ  টিপস এবং সাজেশন পেতে এই গ্রুপটিতে যোগ দিন 

https://www.facebook.com/groups/685465674956004/

এছাড়া আইবিএ এডমিশন টেস্টের ফ্রি টিপস এবং সাজেশন পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন 

https://www.facebook.com/groups/capstone.education/

IELTS, স্পোকেন গ্রুপ 

https://www.facebook.com/groups/ieltsbycapstone/members/

আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ

পান্থপথ ব্রাঞ্চঃ

01972-277866 or 016 30 31 30 31

ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।

মৌচাক ব্রাঞ্চঃ

01999- 017 011

ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।

মিরপুর ব্রাঞ্চঃ

01970- 985 421

সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা।

চিটাগাং ব্রাঞ্চঃ

01970- 985 420

ঠিকানাঃ ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।

 

 

Share:

Comment (00)

Leave a reply