"Loading Knowledge... Please Wait Wisely!"

IBA MBA-তে ভাইভার শেষ মুহূর্তের সাজেশন

IBA MBA-তে ভাইভার শেষ মুহূর্তের সাজেশন
December 18, 2016 0 Comments capstonebd

IBA MBA-তে ভাইভার শেষ মুহূর্তের সাজেশন

যারা কাল ভাইভা দিতে যাচ্ছেন তাদের সবার জন্য শুভ কামনা । এটাকে অনেক বিশাল কিছু মনে করার কিছু নাই । এতে নিজেদের উপর প্রেশার বাড়বে ।

আইবিএতে ঢোকার দেয়ার আগে আমি BATB(British American Tobacco Bangladesh)-তে ছিলাম । এক্সামের আগের দিন BATB-তে আমার রিপোর্টিং ম্যানেজারের সাথে প্রায় ৩০ মিনিট ভাইভা নিয়ে আলোচনা করি ।

ভাইয়া আইবিএ বিবিএর ৭ বা ৮ ব্যাচের ছাত্র ছিলেন । উনার পরামর্শগুলো টনিকের মত কাজ করেছিল ।

উনি বলেছিলন প্রথম ১-২ মিনিটেই সিদ্ধান্ত হয়ে যায় কাকে নেয়া হচ্ছে । সো ঐ ১-২ মিনিট কোন ধরনের ব্লান্ডার করা যাবে না ।

আমার আগের পোষ্টে রুমে ইনিশিয়াল এটিকোয়েটসগুলো নিয়ে বলেছিলাম । ওখান থেকে দেখে নেন ।

ভাইভাতে একেকজন একেক এঙ্গেল থেকে প্রশ্ন করবে । আপনার কাজ হবে আস্তে আস্তে পুরো ভাইভাকে আপনার কমফোর্ট জোনের দিকে নিয়ে আসা ।

দ্যাট মিনস, যে প্রশ্নের উত্তরগুলো আপনি আপনার সম্পর্কে দিতে পছন্দ করবেন সে প্রশ্নগুলো তাদের মুখ থেকে করানো ।

যেমনঃ আপনি লিডারশীপ নিয়ে কথা বলতে বেশী কমফোর্টেবল । সো প্রতিটি উত্তরের শেষে লিডারশীপ প্রসঙ্গটি নিয়ে আশার চেষ্টা করুন ।

দেখবেন ১টা পর্যায়ে বোর্ড আপনাকে লিডারশীপ নিয়ে প্রশ্ন করা শুরু করবে ।

আপনার সিভির দুর্বলতাগুলো ভালোভাবে আইডেন্টিফাই করুন । যেমনঃ আপনি পাশ করার পর এক বছর বসে ছিলেন ।

এই এক বছর কিভাবে পার করেছেন সে ব্যাপারে ১টা লজিক্যাল ব্যাখ্যা তৈরী করুন ।

উত্তরের মধ্যে কোন দিস্ক্রিপেন্সী রাখা যাবে না । যেমনঃ আপনি বললেন যে, আপনি এন্ট্রাপ্রেনিউর হতে চান ।

বাট বোর্ড আপনাকে বলল যে, বিল গেটস বা ওয়ারেন বাফেট কেউ তো এমবিএ হোল্ডার না । সো এমবিএ করা দরকার কি ?

ঐ মুহূর্তে যদি বলেন যে, আসলেই তো দরকার নেই । তাহলে ঐ মুহূর্তেই আপনাকে বাদ দিয়ে দিবে ।

কোনভাবেই ঘাবড়ানো বা ভয় পাওয়া যাবে না । কোন প্রশ্নের উত্তর না জেনে থাকলে হাসিমুখে সরি বলে দিন । আজাইর‍্যা ত্যানা পেঁচাবেন না ।

মনে রাখবেন, আইবিএ ইস নট দ্যা এন্ড অফ দ্যা লাইফ । আল্লাহ্‌ তায়ালা যখন পাখির জন্য রিজিকের ব্যাবস্থা করেন, সো আপনার জন্যও কিছু ১টা করবেন ।

So just relax and enjoy those 20 minutes !

And lastly, smile a lot in front of the board ! That will alleviate ur tension and render a good impression about u !

May Allah bless u all :D

 

যে স্পেশাল ব্যাচগুলো থেকে এবার আইবিএর এমবিএতে ১৭ জন রিটেনে কোয়ালিফাই করেছে সে স্পেশাল ব্যাচগুলোতে আইবিএ এমবিএর জুন' ১৭ ইনটেকের জন্য সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন

স্পেশাল জব প্রিপারেশন কোর্সে ৩,০০০ টাকা ডিস্কাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন

যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।

সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে 

যোগাযোগঃ 01972-277866 or 016 30 31 30 31

ঠিকানাঃ ৭৫ গ্রীন রোড, হুসেন টাওয়ার (লিফটের-৮), এশিয়া প্যাসিফিক ইয়ুনিভার্সিটির ঠিক পাশের বিল্ডিং, ফার্মগেট, ঢাকা-১২০৫।

Share:

Comment (00)

Leave a reply