এই প্রশ্নটি আইবিএতে ভর্তিচ্ছু প্রায় সকলের । আমি নিজে আইবিএতে পড়ার সময় একজন সন্মানিত প্রফেসর স্যারের কাছে জিজ্ঞাসা করেছিলাম ।
মাসখানেক আগে আমার ব্যাক্তিগত পরিচিত এবং বর্তমানে আইবিএর ফ্যাকাল্টি এক ভাইয়ার কাছে জিজ্ঞাসা করেছিলাম ।
তাদের দুজনের উত্তর প্রায় সেইম ছিল ।
আমি জাস্ট তাদের উত্তরটাই একটু গুছিয়ে এখানে লিখে দিচ্ছিঃ
IBA তে ফিক্সড কোন কাট-অফ নেই । এটা কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে Intake টু Intake vary করে ।
যেমনঃ কি পরিমাণ স্টুডেন্ট এক্সাম দিচ্ছে, কি কোয়ালিটির স্টুডেন্ট এক্সাম দিচ্ছে, প্রশ্ন কতটুকু সহজ বা কঠিন হয়েছে ইত্যাদি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ।
আবার Individual সেকশনেও পাশ মার্ক Vary করে । ম্যাথে, এনালাইটিকাল, ভারবাল, রাইটিং এ আলাদা পাশ পার্ক সেট করা হতে পারে ।
আইবিএর সিট ফুল টাইম এবং পার্ট টাইমে প্রায় ৬০ জন করে । সো প্রতি ৬০ জনকে নেয়ার জন্য আইবিএ আনুমানিক ৮০-১২০ জন পর্যন্ত রিটেনে টিকাবে ।
এখন প্রশ্ন হচ্ছে আইবিএ কি ধরনের ক্যান্ডিডেট চায় ?
আইবিএর এক্সামে মুলত তিনটি ব্যাপার দেখা হয়ঃ টাইম ম্যানেজমেন্ট, প্রেসার ম্যানেজমেন্ট, স্পেস ম্যানেজমেন্ট ।
এই তিনটারর কম্বিনেশন যারা প্রোপারলী করতে পারবে তারাই আসলে আইবিএতে পড়ার দাবিদার ।
ধরেন, প্রথমে প্রতি সেকশনে ৬০% করে সেট করা হল । এতে যদি তারা ৮০-১২০ এর মত ক্যান্ডিডেট পেয়ে যায় তাহলে তো আর চেঞ্জ করারই দরকার নেই ।
যদি কম ক্যান্ডিডেট পায় তাহলে কোন ১টা সেকশনে কমিয়ে দেখবে । অথবা যদি বেশী ক্যান্ডীডেট চলে আসে তাহলে অন্য একটি সেকশনে কাট-মার্ক আরেকটু বাড়িয়ে দিবে ।
আবার যদি এমন হয় যে, অনেকের মার্ক প্রায় সেইম হয়ে গেছে তাহলে যে বেশী ভুল উত্তর দিবে তাকে বাদ দেয়া হবে ।
ক্যালকুলেশন যদি আরো জটিল হয়ে তাহলে আরো অন্যান্য ক্রাইটেরিয়া সেট করবে । সেদিকে আর না যাই !
এবার আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা বলি .........
আমাদের ব্যাচে যখন কথা বলছিলাম যে কে কত Answer করে চান্স পেয়েছে, তখন একজন বললেন সে ম্যাথসে ১২ Answer করে টিকেছে ।
পরের ব্যাচে যখন জিজ্ঞাসা করেছিলাম তখন শুনলাম কেউ ১৫ এর নিচে Answer-ই করেনি ।
এবার কি হতে পারে .........
এবার প্রশ্নটা দেখা হয়নি । তবে শিক্ষার্থীদের কাছে যতটুকু শুনেছি তাতে বোঝা যাচ্ছে যে, এবার নাকি প্রশ্নটি ভিন্নভাবে সেট করা হয়েছে। প্রশ্নের ইন্সট্রাকশনে বলা ছিল যে, MCQ এর পুরো সেকশনটিকে পার্ট-১ ধরা হয়েছে আর রাইটিং সেকশনকে পার্ট-২ ধরা হয়েছে ।
সে হিসেবে প্রতিটি সেকশনে মানে ম্যাথ, ইংলিশ, এনালাইটিক্যালে আলাদাভাবে পাশ করার ব্যারিয়ার থাকার কথা না । প্রথম থেকে ২৮০-৩০০ জনকে ভাইভাতে ডাকার কথা ।
কিন্তু আইবিএকে আমরা যতটুকু চিনি তাতে এমনটা হওয়ার কথা না । কারন, আইবিএ চায় ম্যাথ, ইংলিশ, এনালাইটিক্যাল প্রতিটি জায়গায় শিক্ষার্থীদের একটা ন্যুনতম দক্ষতা থাকুক।
কেউ ম্যাথে খুব ভালো কিন্তু ইংলিশ পারে না এমন ক্যান্ডিডেট আইবিএ যায় না । সো এবারও আলাদাভাবে পাশ করতে হবে বলেই আমাদের মনে হচ্ছে ।
আমাদের এক্সপেরিয়েন্স বলে, কাট-অফ মার্ক সেকশন-ওয়াইজ কখনও ৪০% এর নিচে এবং ৬০% এর উপর সাধারণত হয় না ।
তবে এবার এদিক থেকে হয়ত কিছুটা নড়চড় হতে পারে । এখন কতটুকু কি নড়চড় হবে সেটা আসলে ওভারঅল রেসালতের উপর নির্ভর করছে ।
সো যারা এবার এক্সাম দিয়ে ফেলেছেন, তারা আপাতত এটা নিয়ে গবেষনা বাদ দিয়ে দিতে পারেন ।
কারন, সঠিক উত্তর আসলে আইবিএর এই ইনটেকের ভর্তি কমিটি ছাড়া আর কেউ দিতে পারবে না ।
এবার যেহেতু অনেকে বলছে, ইংলিশ সেকশন খুব ১টা ভালো হয়নি, সেহেতু ইংলিশে কাট-মার্ক হয়ত অন্যান্যবারের চেয়ে কিছুটা কম হতে পারে ।
ম্যাথ আর এনালাইটিক্যাল যেহেতু বরাবরের মত হয়েছে, তাই এই দুই পার্টে আগের মতই কাট-মার্ক থাকার সম্ভাবনা বেশী ।
কিন্তু এখানে কারো পক্ষে কোন রকম গেস করা প্রায় অসম্ভব ।
তাই, কাট-মার্ক নিয়ে টেনশন করা বাদ দেন ।
এক্সাম ভালো হয়ে থাকলে স্পোকেনের প্র্যাক্টিস শুরু করে দেন । কারন, স্পোকেনে ফ্লুয়েন্ট হলে ভাইভা বোর্ডে আপনার কাজ ৫০% ইজি হয়ে যাবে ইনশা-আল্লাহ ।
আর যারা সামনেরবার এক্সাম দিচ্ছেন তাদের উদ্দেশ্যে ...........
এক্সাম দেয়ার সময় খেয়াল রাখতে হবে কোন সেকশনে যেন ৪০% এর নিচে না নামে ।
তবে ইংলিশ এবং রাইটিংটাতে একটু বেশী জোর দিয়েন । এই ২টায় যেন ৫০% এর নিচে না নামে ।
আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, তা হল, আপনার স্কিল ও এবিলিটি অনুযায়ী MCQ answer করবেন ।
আপনার টার্গেট IBA তে টেকা, এডমিশন টেস্টে ফার্স্ট হওয়া না । সো একবারে লাস্ট স্টুডেন্ট হিসেবেও যদি টিকে যান তাহলেই তো হবে নাকি !
সো ১০০% উত্তর দেয়ার খেয়াল মাথা থেকে বের করে দেন । কারন খুব হাইলী exceptionally স্কিলড না হলে আইবিএর এডমিশন টেস্টে ১০০% এর কাছাকছি মার্কস পাওয়া সম্ভব না ।
হার্ডলি ৫% স্টুডেন্ট ৮০% এর উপর পায় । ২০-২৫% স্টুডেন্ট ৭০% এর পায় । বাকি ৬০-৭০% স্টুডেন্ট কিন্তু কাছাকাছি মার্ক পায় ।
সো আপনি টার্গেট করবেন লাস্ট ৬০-৭০% এর মধ্যে থাকতে । কারন এডমিশন টেস্টে আপনার মেরিট লিস্টের পজিশনের দাম চাকরীর বাজারে নেই বললেই চলে ।
আমি প্রেফার করব প্রতি সেকশনে ৫০% করে আগে Ensure করবেন । তারপর ৫০ থেকে ৬০, ৭০ % এভাবে আপনার Strength অনুযায়ী বাড়াতে থাকবেন ।
তবে শিউর না হয়ে Answer না করাই উত্তম ।
হ্যাপি প্রিপেয়ারিং !
----------------------------------------
বরাবরের মত এবারও Castone Education থেকে আইবিএ এমবিএর ৬৩ ইনটেকে রিটেনে উত্তীর্ণদের জন্য মক ভাইভার আয়োজন করা হবে ইনশাআল্লাহ। এই মক ভাইভাগুলোতে আইবিএর মত করে বোর্ড বসিয়ে মক ভাইভা নেয়া হয়। এই ভাইবা সেশনগুলো Capstone এর স্টুডেন্ট অথবা Capstone এর স্টুডেন্ট ছিলেন না এমন যে কেউ অংশ নিতে পারবেন। শুধু আপনাকে আইবিএর রিটেনে কোয়ালিফাই করতে হবে। এই সেশনটি ফ্রি। এর জন্য কোন পেমেন্ট নেয়া হয় না। আপনি যদি রিটেনে টেকার আশা করে থাকেন তাহলে এই ডক ফাইলটি ফিল-আপ করে রাখুন।
https://forms.gle/qRemM1U9kPxAc6Lg9
আইবিএর ৬৪ ইনটেকের জন্যও Capstone এর স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি শুরু হয়ে গিয়েছে । ১টা সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য Capstone দেয় লাইফটাইম স্টুডেন্টশীপ অর্থাৎ, একবার ভর্তি হলে পরবর্তীতে ফ্রি ক্লাস করা যাবে ।
এছাড়াও ব্যাসিককে আরো ভালো করার জন্য দেয়া হচ্ছে ফ্রি-ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস ।
এই স্পেশাল ব্যাচগুলো থেকেই কিন্তু আইবিএতে গত ৭ ইনটেক ধরে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী চান্স পাচ্ছে এবং বর্তমানে প্রায় ২৫০ এর অধিক শিক্ষার্থী আজ আইবিএতে পড়ছে ।
আর ইএমবিএ, বিইউপি, বিআইবিএমের মত প্রতিষ্ঠানগুলোতে পড়ছে প্রায় ৫০০ এর উপর শিক্ষার্থী ।
বর্তমানে আমাদের যে অফারগুলো চলছে............
আইবিএ এমবিএ স্পেশাল অনলাইন ব্যাচ----- ( ৫,০০০ টাকা ছাড়, জানুয়ারীর ৩১ তারিখ পর্যন্ত)
আইবিএ এমবিএ স্পেশাল + জব প্রিমিয়াম অনলাইন ব্যাচ----- ( ৭,০০০ টাকা ছাড়, জানুয়ারীর ৩১ তারিখ পর্যন্ত)
আইবিএ এমবিএ স্পেশাল অফলাইন ব্যাচ----- ( ২,০০০ টাকা ছাড়, জানুয়ারীর ৩১ তারিখ পর্যন্ত)
আইবিএ এমবিএ স্পেশাল + জব প্রিমিয়াম অফলাইন ব্যাচ----- ( ৪,০০০ টাকা ছাড়, জানুয়ারীর ৩১ তারিখ পর্যন্ত)
এক্সেকিউটিভ এমবিএ অনলাইন ব্যাচ-----( ৩,০০০ টাকা ছাড়, ফেব্রুয়ারীর ১০ তারিখ পর্যন্ত)
IELTS প্রিমিয়াম অফলাইন ব্যাচ-----( ৫,০০০ টাকা ছাড়, ফেব্রুয়ারীর ১০ তারিখ পর্যন্ত)
অনলাইন কোর্সে সরাসরি রেজিস্ট্রেশন করতে এই লিংকে যান
অফলাইন কোর্সে সরাসরি রেজিস্ট্রেশন করতে এই লিংকে যান
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
গ্রুপগুলোতে জয়েন করে আপনি নিজে যেমন উপকৃত হতে পারেন । তেমনি আপনার প্রিয় বন্ধুদের গ্রুপগুলোতে এড করে তাদেরও অনেক উপকার করতে পারেন ।
IBA, DU EMBA, BIBM এর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
BCS-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরীর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
#মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।