"Loading Knowledge... Please Wait Wisely!"

IELTS পরীক্ষার যাবতীয় খুঁটিনাটিঃ পর্ব-১

IELTS পরীক্ষার যাবতীয় খুঁটিনাটিঃ পর্ব-১
January 15, 2021 0 Comments Nazmul Hasan

IELTS পরীক্ষার যাবতীয় খুঁটিনাটিঃ পর্ব-১

প্রশ্ন: IELTS কি ধরনের পরীক্ষা ?

উত্তর: এটা একটি আন্তর্জাতিক পরীক্ষা যেখানে আপনার ইংরেজি ভাষার চারটি দক্ষতা Listening, Speaking, Reading এবং Writing যাচাই করা হয়।

প্রশ্ন: IELTS এর পূর্নাঙ্গ রূপ কি ?

উত্তর: আইএলটস এর পরিপূর্ণ রূপ হচ্ছে International English Language Testing System

প্রশ্ন: IELTS পরীক্ষা কারা নেয়, প্রশ্ন কারা তৈরী করে এবং এর সার্টিফিকেট কে দেয়?

উত্তর: আইএলটস পরীক্ষা, প্রশ্ন, সার্টিফিকেট দেয়া সহ যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে লন্ডনস্থ British Council সংস্থা। সারা বিশ্বের ১০০ টিরও অধিক দেশে ব্রিটিশ কাউন্সিলের ব্রাঞ্চ অফিস রয়েছে যেগুলোর মান কঠোরভাবে নিয়ন্ত্রিত করা হয় লন্ডনস্থ British Council এর কেন্দ্রীয় অফিস থেকে।

British council কে প্রসাশনিকভাবে IDP নামের অস্ট্রেলিয়ান সংস্থাও সহায়তা করে।  প্রশ্ন তৈরী করা, প্রশ্নের মান সারা বিশ্বব্যাপী বজায় রাখা সহ অন্যান্য যাবতীয় একাডেমিক কাজ University of Cambridge এর Cambridge English Language Assessment সেকশন করে। এখানকার একাডেমিশিয়ানগণ IELTS প্রশ্ন তৈরী করা ও প্রশ্নের মান বজায় রাখা নিয়ে গবেষণা করে থাকেন।

প্রশ্ন: IELTS এর সার্টিফিকেট কি সারাবিশ্বেই গ্রহনযোগ্য়?

উত্তর: সারা বিশ্বেই আইএলটস গ্রহনযোগ্য়, এক নামেই স্বীকৃত -- হোক সেটা আমেরিকা, কানাডা, জাপান, জার্মানি বা ত্রিনিদাদ এন্ড টোবাগো বা সলোমন আইল্যান্ড!!

প্রশ্ন: "আমেরিকা বা কানাডাতে পড়াশুনার জন্য IELTS গ্রহণযোগ্য় নয়, TOEFL দিতে হয়" --- এই কথা কি সঠিক ?

উত্তর: একেবারেই ১০০% ভুল কথা। বহুদিন আগে আমেরিকাতে পড়াশুনার জন্য শুধু TOEFL গ্রহনযোগ্য় ছিল, কিন্তু এখন আমেরিকার ভার্সিটির ওয়েবসাইট গুলোয় স্পস্ট উল্লেখ থাকে আইএলটস অথবা TOEFL যেকোনটা হলেই গ্রহনযোগ্য়।

প্রশ্ন: IELTS কেন দেব? না দিলেই কি নয় ?

উত্তর: যদি আপনি বিদেশে হোক সেটা আমেরিকা, কানাডা, জাপান, জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইডেন, ফিন্ল্যান্ড সহ অন্য়ান্য় দেশে পড়াশুনা মানে অনার্স, মাস্টার্স, PhD, এঞ্জিনিয়ারিং, ল' বা যেকোন সাবজেক্টই পড়তে যান, সেক্ষেত্রে ভার্সিটিতে এডমিশন লেটার পেতে গেলে আপনাকে ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট দেখাতে হবে , আর সেজন্যেই IELTS পরীক্ষা দিতে হয়।

Commonwealth, Erasmus Mundus, Chevening সহ আন্তর্জাতিক ভালো স্কলারশিপ পেতে গেলেও IELTS পরীক্ষায় ভালো স্কোর থাকতে হয়। তাই, আইএলটস না দিলেই নয় !!

প্রশ্ন: IELTS পরীক্ষা কয় ধরনের হয়ে থাকে ?

উত্তর : আইএলটস পরীক্ষার দুইটা ফ্লেভার (ধরন)। একটা হচ্ছে IELTS-Academic, অরেকটি IELTS-General Training ।

প্রশ্নঃ আমি কোন পরীক্ষায় অংশ নিব ?

উত্তরঃ যারা বাইরে পড়াশুনা (student visa এর জন্য এপ্লাই করবেন) তাদের IELTS-ACADEMIC পরীক্ষা দেবেন। Embassy তেও এই IELTS-ACADEMIC পরীক্ষার সার্টিফিকেটে দেখানো লাগবে।

আর যারা Canada, Australia সহ অন্য়ান্য় দেশে skilled immigration এ মাইগ্রেশন করবেন তাদের জন্য আইএলটস-General Training পরীক্ষায় বসতে হবে।

embassy তেও এই IELTS-general training পরীক্ষার সার্টিফিকেটে দেখানো লাগবে। আর সার্টিফিকেটে স্পষ্ট লেখা থাকে আপনার IELTS Academic নাকি General Training।

প্রশ্ন: IELTS -Academic এবং IELTS- General Training এই দুটো পরীক্ষার মধ্যে কোনটা কঠিন?

উত্তর: অবশ্যই আইএলটস -Academic বেশি কঠিন। কারণ  ইংলিশের এক্সপোযারটা ইমিগ্রেশনের চেয়ে বাইরে লেখাপড়ার ক্ষেত্রে বেশী লাগে। তাই IELTS-Academic একটু কঠিনই বটে IELTS- General Training এর তুলনায়। আর দুটির মধ্যে প্রশ্নগত কিছু পার্থক্য় তো রয়েছেই।

প্রশ্ন: IELTS সার্টিফিকেট কত বছরের জন্য ভ্যালিড থাকে?

উত্তর: পরীক্ষার রেজাল্ট পাবলিশের দিনের থেকে ঠিক ২ বছর পর্যন্ত ওই সার্টিফিকেট বিদেশের ভার্সিটি/ এম্বাসি গ্রহণ করবে। ২ বছরের অধিক পার হলে সেই সার্টিফিকেট আর গ্রহণ করা হয় না।

প্রশ্ন: পরীক্ষা কত বার দেয়া যায়?

উত্তর: আপনি আক্ষরিক অর্থে ইনফিনিটি টাইম আইএলটস পরীক্ষা দিতে পারবেন। যত বার খুশি দেবেন, কোন বাধা নেই।

আমার পরিচিত একজন আছেন UK তে, তিনি তার রেসিডেন্স পারমিট টিকিয়ে রাখার জন্য কাঙ্খিত IELTSফলাফল পাওয়ার জন্য ১৩ বার আইএলটস পরীক্ষা দিয়েছেন। এখনো পরীক্ষা দিয়েই যাচ্ছেন কারণ তিনি ইংরেজিতে বেশ দুর্বল !!

প্রশ্ন: পরীক্ষা দেয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়?

উত্তর: না থাকতে হয় না । আপনি মেট্রিক পাশ হন, আর ইন্টারমিডিয়েট পাশ হন, আর PhD হোল্ডার হন , সবাই IELTS পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

প্রশ্ন: কোন ডকুমেন্ট থাকা বাধ্যতামূলক?

উত্তর: পাসপোর্ট ছাড়া IELTS পরীক্ষা দেয়া দুরের কথা, রেজিস্ট্রেশনও করতে পারবেন না। পাসপোর্ট বানিয়ে ফেলুন যারা IELTS পরীক্ষা দেয়ার প্ল্যান করছেন।

প্রশ্ন: বাংলাদেশে কোথায় পরীক্ষা দেয়া যায়?

উত্তর: ব্রিটিশ কাউন্সিল বা IDP অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে IELTS দেয়া যাবে । কোথা থেকে দিতে চান বা আপনার বাসা থেকে কোন প্রতিষ্ঠান কাছে হবে সেটা এই দুই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিন ।

 

চলবে....................


IELTS প্রিমিয়াম ব্যাচঃ
----------------
যারা দেশের বাইরে উচ্চ শিক্ষা বা ইমিগ্রেশনের জন্য IELTS দিতে চাচ্ছেন তাদের জন্য Capstone শুরু করছে IELTS প্রিমিয়াম ব্যাচ। আমাদের এই প্রিমিয়াম ব্যাচে থাকছেঃ
#লাইফ-টাইম স্টুডেন্টশীপ । অর্থাৎ, একবার ভর্তি হয়ে যতবার ইচ্ছা কোর্সটি ফ্রি রিপিট করার সুযোগ ।
#IELTS-৭.৫, ৮, ৮.৫, ৯ প্রাপ্তদের কাছ থেকে শেখার সুযোগ ।
# ৩২টি ক্লাস ।
#৩টি মক টেস্ট।
রেগুলার ফিঃ ১২,০০০/-
বর্তমান ডিসকাউন্টেড ফিঃ ৭,০০০/-
ভর্তির জন্য রেজিস্ট্রেশন করুন

আলহামদুলিল্লাহ্‌ ! Capstone Education  টানা ৭ ইনটেক ধরে IBA MBA, DU EMBA, BIBM, BUP এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে ।

আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে গতবারের IBA MBA 62 ইনটেকে 62 জন শিক্ষার্থী কোয়ালিফাই করেছে । এছাড়াও এই স্পেশাল ব্যাচগুলো থেকেই গত ৬ ইনটেকে DU IBA-তেই ১৬০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে । আর গত ৩ বছরে BUP, DU EMBA, JU WMBA ও JOB এক্সাম-গুলোতে কোয়ালিফাই করেছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীদের ১টা সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য আমরা বেশ কিছু ইউনিক ফ্যাসিলিটি দিয়ে থাকি ।
যেমন এবার আমাদের স্পেশাল ব্যাচগুলোতে থাকছে
# লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি , অর্থাৎ, একবার ভর্তি হয়ে পরবর্তীতে কোর্সটি ফ্রি রিপিট করার সুযোগ !
# দুর্বল শিক্ষার্থীদের জন্য থাকছে রেগুলার ক্লাসের বাইরেও এক্সট্রা ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস !
# ক্লাসের বাইরেও অন-স্পট প্রবলেম শলভের ব্যাবস্থা !
# ২টি ফ্রি কোর্স বুক।

এই মুহুর্তে আমরা আইবিএ ও জব রিলেটেড ২ ধরনের কোর্স অফার করছিঃ

১। আইবিএ এমবিএ স্পেশাল + জব প্রিমিয়াম
২। আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
আইবিএ এমবিএ + জব প্রিমিয়ামঃ
---------------------------
অনেকের স্বপ্ন থাকে আইবিএ থেকে এমবিএ কিন্তু পাশাপাশি বিভিন্ন সরকারী ও বেসরকারি চাকরীর পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে চান । তাদের জন্য বাংলাদেশে এই প্রথম Capstone চালু করতে যাচ্ছে আইবিএ এমবিএ + জব কোর্স ।
এই কোর্সটি কভার করবেঃ
#আইবিএ এমবিএর প্রস্তুতি
#NSI, দুদকের এডি এক্সামের প্রস্তুতি
#সরকারী বিভিন্ন মন্ত্রনালয়ের অধীনে অনুষ্ঠিত এডি এবং এসিস্ট্যান্ট ম্যানেজারের প্রস্তুতি।
#বাংলাদেশ ব্যাংকের এডিসহ সকল ধরনের জব এক্সামের প্রস্তুতি।
বরাবরের মত এই কোর্সেও দেয়া হবে লাইফ-টাইম স্টুডেন্টশীপ । অর্থাৎ, একবার ভর্তি হয়ে যতবার ইচ্ছা কোর্সটি ফ্রি রিপিট করার সুযোগ ।
ক্লাসগুলো নিবেন আইবিএর স্টুডেন্ট/গ্রাজুয়েটগন, NSI, দুদকের এডি এবং বাংলাদেশ ব্যাংকের এডিগন।
ক্লাস হবেঃ ৬০টি (+/-)
মক টেস্টঃ ১০টি
রেগুলার ফিঃ ১৬,৫০০/-
অনলাইন ডিসকাউন্টেড ফিঃ ৯,৫০০/- (৩১ জানুয়ারী পর্যন্ত)
অফলাইন ডিসকাউন্টেড ফিঃ ১২,৫০০/- (৩১ জানুয়ারী পর্যন্ত)
আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচঃ
----------------------
যাদের মূল স্বপ্নই আইবিএ থেকে এমবিএ করার তাদের জন্য Capstone এর ট্রেড মার্ক স্পেশাল ব্যাচ আগামী জানুয়ারী থেকেই শুরু হচ্ছে ইনশা-আল্লাহ ।
বরাবরের মত এই কোর্সেও দেয়া হবে লাইফ-টাইম স্টুডেন্টশীপ । অর্থাৎ, একবার ভর্তি হয়ে যতবার ইচ্ছা কোর্সটি ফ্রি রিপিট করার সুযোগ ।
ক্লাসগুলো নিবেন আইবিএর স্টুডেন্ট/গ্রাজুয়েটগন।
ক্লাস হবেঃ ৪৫টি (+/-)
মক টেস্টঃ ১০টি
রেগুলার ফিঃ ১২,৫০০/-
অনলাইন ডিসকাউন্টেড ফিঃ ৭,৫০০/- (৩১ জানুয়ারী পর্যন্ত)
অফলাইন ডিসকাউন্টেড ফিঃ১০,৫০০/- (৩১ জানুয়ারী পর্যন্ত)

IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।

গ্রুপগুলোতে জয়েন করে আপনি নিজে যেমন উপকৃত হতে পারেন । তেমনি আপনার প্রিয় বন্ধুদের গ্রুপগুলোতে এড করে তাদেরও অনেক উপকার করতে পারেন ।
IBA, DU EMBA, BIBM এর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
BCS-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরীর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
মিরপুর ব্রাঞ্চঃ
সামাদ ম্যানশন, লিফটের-৭, ফলপট্রি মসজিদ গলি, ১০ নং গোল চত্বর, মিরপুর, ঢাকা-১২০৫
01970-985 421
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম রোড# ২, হাউস # ২৭, জিইসি, চিটাগাং

Comment (00)

Leave a reply