"Loading Knowledge... Please Wait Wisely!"

ইংলিশ স্পোকেনে ভালো করার ৫ মন্ত্র

ইংলিশ স্পোকেনে ভালো করার ৫ মন্ত্র
April 18, 2019 0 Comments admin

ইংলিশ স্পোকেনে ভালো করার ৫ মন্ত্র

ইংলিশ স্পোকেনে ভালো দক্ষতা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে । চাকরী, ভাইভা, ব্যবসা সবক্ষেত্রে আজ এর গুরুত্ব অপরিসীম । এটা নিয়ে অনেকের মাঝে ভয় ও হীনমন্মতা কাজ করে।

ইংলিশ স্পোকেনের ৫টি দরকারি টিপস নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে

 

১. গ্রামারের দিকে ফোকাস করবেন না

আচ্ছা ১টা লেখাপড়া না জানা মানুষকে যদি লন্ডন পাঠানো হয় । তাহলে কি সে ৬ মাস-১ বছরের মধ্যে ইংরেজীতে মোটামুটি ফ্লুয়েন্ট হয়ে যায় না ? সে কি গ্রামার শিখে ?

নাকি জাস্ট কথা বলতে থাকে এবং অন্যদের সাথে ইংলিশে কমিউনিকেট করতে থাকে ? সো আপনি যদি প্রথমেই গ্রামারের দিকে ফোকাস করতে যান তাহলে আপনার শেখার গতি স্লো হয়ে যাবে এবং ফ্রাসট্রেটেড হয়ে যাবেন ।

মজার ব্যাপার হচ্ছে ন্যাটিভ ইংলিশ স্পিকারদের ৮০% ই গ্রামার ভালো জানেন না ।

সো ইংলিশ শিখতে গেলে শুরুতেই গ্রামারের দিকে ফোকাস করা বাদ দিতে হবে । হাঁ তবে একটু এফিসিয়েন্সী আসার পর তখন গ্রামার নিয়ে আগানো যেতে পারে ।

২. প্রচুর পরিমানে ইংলিশ শুনুন

গ্রামের সেই লোকটা লন্ডনে বসে কি করে ?

সে ইংলিশ শুনে । যে কোন ভাষা শেখার প্রথম স্টেপই হচ্ছে অনেক বেশী পরিমান শোনা ।

সো অনেক বেশী বেশী করে শুনতে থাকুন । বিশেষ করে যারা ন্যাটিভ স্পিকার তাদের কথা বেশী করে শুনুন ।

আল-জাজিরা, বিবিসি এগুলো দেখতে শুনতে পারেন । মুভি-টুভিও সাবটাইটেল দিয়ে শুনতে পারেন ।

৩. লজ্জা ভেঙ্গে স্পিকিং করুন

গ্রামের সে মানুষটা যদি লজ্জা পেয়ে চুপচাপ করে বসে থাকে তাহলে তো তাকে না খেয়ে মরতে হবে । সে কি করবে ?

সে ভুল-ভাল ইংলিশে কমিউনিকেট করতে থাকবে এবং আস্তে আস্তে উন্নতি করতে থাকবে । সো যারা স্পিকিং ইম্প্রুভ করতে চান তারা ইংলিশে কথা বলতে শুরু করুন ।

প্রথমে কোন বন্ধু-বান্ধব বা নিকটাত্মীয় কার সাথে করতে পারেন । যদি একান্তই কাউকে না পান তাহলে আয়নার সামনে কমপক্ষে ১০ মিনিট একা একা কথা ব্লুন ।

৪. ইংরেজী পড়ুন এবং লিখুন

লেখা এবং পড়া আপনার ইমপ্রুভমেন্টকে আরো বেগবান করার জন্য । অন্যথায় স্পিকিংয়ে অনেক ভুল থেকে যাবে । পড়ার কোন নির্দিষ্ট ম্যাটেরিয়ালস নেই ।

যা পান জাস্ট পড়ুন । যা ভালো লাগে পড়ুন । জাস্ট মেক ইট ইন্টারেস্টিং ফর ইউ ! সেট করুন দিনে যেন কমপক্ষে ১০ পাতা করে আপনি পড়ছেন ।

এবার অন্তত ১০ লাইন হলেও লিখুন । শুরুতে অতটা স্ট্যান্ডার্ড হবে না । বাট আস্তে আস্তে দেখবেন উন্নতি হচ্ছে ।

৫. ইংলিশ ফ্রেজ শিখুন

আপনি অনেক শব্দ জানেন কিন্তু সঠিকভাবে বাক্য তৈরি করতে পারেন না, এটা কি একটু আশ্চর্যজনক ব্যাপার না ?

এর কারণ কি?

কারণ আর কিছু নয় ; ইংরেজী ফ্রেজ সম্পর্কে আপনার নলেজ কিছুটা কম। সুতরাং আপনাকে ওয়ার্ড যেমন জানতে হবে তেমনি জানতে হবে ফ্রেজ সম্পর্কে ।

আপনি এক হাজার ওয়ার্ড জানেন কিন্তু আপনি একটি সঠিক বাক্য তৈরি নাও করতে পারেন। আবার আপনি একটি ফ্রেজ জানেন, তখন আপনি শত শত সঠিক বাক্য তৈরি করতে পারবেন।

আপনি যদি এক হাজার ফ্রেজ জানেন, তাহলে আপনি নিজেই আশ্চর্যন্বিত হয়ে যাবেন কত শত শত বাক্য আপনি বলতে পারছেন।

হ্যাপি প্রিপেয়ারিং !

Capstone Professional Spoken English কোর্সে ৩৩% ডিসকাউন্টে ভর্তি চলছে । আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই ছাড় অব্যাহত থাকবে । আসন সংখ্যা সীমিত । তাই দ্রুত ভর্তি কনফার্ম করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে । রেজিস্ট্রেশন লিংক

https://www.capstonebd.com/professional-english-spoken/

আলহামদুলিল্লাহ্‌ ! Capstone Education  টানা ৬ ইনটেক ধরে IBA MBA, DU EMBA, BIBM, BUP এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে ।

 
আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে এবারের IBA MBA 61 ইনটেকে ৪১ জন শিক্ষার্থী কোয়ালিফাই করেছে । এছাড়াও এই স্পেশাল ব্যাচগুলো থেকেই গত ৫ ইনটেকে DU IBA-তেই ১২০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে । আর গত ৩ বছরে BUP, DU EMBA, JU WMBA ও JOB এক্সাম-গুলোতে কোয়ালিফাই করেছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীদের ১টা সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য আমরা বেশ কিছু ইউনিক ফ্যাসিলিটি দিয়ে থাকি ।
যেমন ভাইভা ও স্পোকেনকে আরো ভালো করতে Capstone দিচ্ছে ফ্রি স্পোকেন কোর্সের সুযোগ । IBA MBA, IBA BBA এবং MBA Combo Premium এই ৩টা ব্যাচের সাথেই স্পোকেন কোর্স ফ্রি দেয়া হচ্ছে ।
 
বরাবরের মত আমাদের স্পেশাল ব্যাচগুলোতে আরো থাকছে
 
# লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি , অর্থাৎ, একবার ভর্তি হয়ে পরবর্তীতে কোর্সটি ফ্রি রিপিট করার সুযোগ !
# দুর্বল শিক্ষার্থীদের জন্য থাকছে রেগুলার ক্লাসের বাইরেও এক্সট্রা ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস !
# ক্লাসের বাইরেও অন-স্পট প্রবলেম শলভের ব্যাবস্থা !
# ২টি ফ্রি কোর্স বুক।
Combo MBA Premium Course (BUP, DU EMBA, JU WMBA, JOB)-এ ২০% ডিসকাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
 
DU IBA MBA-এর স্পেশাল ব্যাচে ভর্তি হতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে

IBA BBA Special কোর্সে ৩৩% ছাড় দেয়া হচ্ছে। এছাড়াও ফ্রি স্পোকেন কোর্স ও সাথে D ইউনিট কোর্স ফ্রি দেয়া হচ্ছে ।
আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
https://forms.gle/3GRaUejXdGBg5DWn7

 

IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।

 
গ্রুপগুলোতে জয়েন করে আপনি নিজে যেমন উপকৃত হতে পারেন । তেমনি আপনার প্রিয় বন্ধুদের গ্রুপগুলোতে এড করে তাদেরও অনেক উপকার করতে পারেন ।
 
IBA, DU EMBA, BIBM এর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
 
BCS-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরীর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
 
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
 
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
 
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫। '
 
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম রোড# ২, হাউস # ২৭, জিইসি, চিটাগাং
Share:

Comment (00)

Leave a reply