"Loading Knowledge... Please Wait Wisely!"

কোচিং শুরুর আগে যে ব্যাপারগুলো মাথায় রাখা উচিত

কোচিং শুরুর আগে যে ব্যাপারগুলো মাথায় রাখা উচিত
December 07, 2016 0 Comments capstonebd

কোচিং শুরুর আগে যে ব্যাপারগুলো মাথায় রাখা উচিত

আইবিএর প্রিপারেশন নেয়ার সময় আমি যখন মডেল টেস্ট দিচ্ছিলাম, তখন পরিচিত আইবিএর কিছু বড় ভাইদের সাথে মাঝে মধ্যেই প্রিপারেশন নিয়ে কথা বলতাম, আড্ডা দিতাম ।
এক বড় ভাইয়ের সাথে (তিনি তখন এক নামকরা কোচিংয়ের কোর্স কো-অরডিনেটর ছিলেন) আইবিএর সাক্সেস রেট নিয়ে কথা হয়েছিল ।
তাকে জিজ্ঞাসা করেছিলাম ভাই আপনাদের সাক্সেস রেট কত ? ২০-২৫ % ?
উনি উত্তর দিয়েছিলেন, মাথা খারাপ !
আইবিএর মত এক্সামগুলোতে ৫% সাক্সেস রেটই অনেক !
Capstone Education বয়স প্রায় ৪ বছর পার হতে চলল ।
আল্লাহ্‌র অশেষ রহমতে বিভিন্ন ইনটেকে আমাদের সাক্সেস রেট ৫% থেকে শুরু করে ২০% পর্যন্ত রিচ করেছে । আলহামদুলিল্লাহ্‌ !
অনেক ভর্তি প্রত্যাশী আমাদের কাছে প্রশ্ন রাখেন যে, আপনাদের স্পেশালিটি কি ?
আইবিএর অনেক এক্স বড় ভাইরা, যারা আমাদের প্রস্তুতির সময় আমাদেরকে সাহায্য করেছেন তারা অনেক সময় মজা করে আবার অনেক সময় গর্ব করেই বলেন যে, আমাদের ছাত্ররা আমাদেরকেই ছাড়িয়ে যাচ্ছে !
আমরা কি অনেক ভালো পড়াই ? অনেক স্পেশাল কিছু আলাদাভাবে পড়াই ?
ওয়েল, ফ্র্যাঙ্কলী বলতে গেলে কিছু জিনিসের ভিন্নতা বা স্পেশালিটি তো থাকবেই তবে সেটা অনেক আহামরি লেভেলের ডিফারেন্ট না ।
কারণ সিলেবাস, কোর্স ম্যাটেরিয়াল ৬০-৬৫% সেইম ।
তাহলে পার্থক্যটা কোথায় ?
আমরা Capstone চালাই কারন আমাদের ভালো কিছু করতে ভালো লাগে ।
আইবিএর বিভিন্ন ব্যাচের কোয়ালিফাইড প্রায় ১৫-২০ জন ইন্সট্রাক্টর আমাদের এখানে ক্লাস নিলেও একাডেমিক এফেয়ার্স, লেকচার সাজানো থেকে শুরু করে মূল ব্যাপারগুলো এখনও আমরা ডিরেক্টররাই দেখি ।
১টা স্টুডেন্টকে যতভাবে সাহায্য করা যায়, আমরা তা করার চেষ্টা করি ।
আমাদের সার্ভিসগুলো এমনভাবে সাজানো হয়েছে, একজন শিক্ষার্থী প্রায় 24/7 আমাদের হেল্প দেশের যেকোন জায়গা থেকে পেতে পারবে ।
এত কিছুর পরও মাত্র ২০ জন শিক্ষার্থী চূড়ান্ত সাফল্যের দিকে যেতে পারছে । ৮০ জন সে জায়গায় যেতে পারছে না ।
আমাদের লক্ষ্য থাকে এই ৮০ জনকে সাহায্য করা ।
ক্লাসের শুরুর দিন থেকে আমরা সবার মাথায় এটা দেয়ার চেষ্টা করি যে, এখানে কোচিং এর মূল উদ্দেশ্য যেন নিজেকে নিজে ডেভেলোপ করা হয় ।
কোথাও চান্স পাওয়া বা কাউকে দেখায় দেয়া টাইপের কোন ব্যাপার যেন না থাকে ।
আইবিএতে চান্স সবাই পাবে না । ইউনিলিভারের বা জিপির চাকরী হয়ত সবাই পাবে না ।
বাট আপনি যদি এক্সিলেন্স অর্জন করতে পারেন , নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন তাহলে ভালো কিছু অর্জন করা জাস্ট সময়ের ব্যাপার ।
এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের আইবিএর স্পেশাল ব্যাচগুলোতে ভর্তির জন্য প্রতি বছর ১ টা ভালো হাইপ তৈরী হয় ।
অনেকেই এই আশায় ভর্তি হোন যে, এখান থেকে ক্লাস করলে বুঝি আইবিএ বা ভালো ১টা জব নিশ্চিত হয়ে যাবে ।
বা আপনার ১৬ বছরের গ্রামারের দুর্বলতা কেটে যাবে বা ম্যাথসে একবারে বস হয়ে যাবেন । অথবা একবারে প্রফেশনালদের মত লিখতে শুরু করবেন ।
ভাই এত সহজ না সব কিছু ।
১৬ বছরের গ্রামারের উইকনেস ৬টা ক্লাসে কাভার করে দেয়া, ২০ বছরের রাইটিং এর উইকনেস ২ ক্লাসে শলভ করে দেয়ার গ্যারান্টি ধোঁকাবাজি ছাড়া কিছুই না ।
আমরা আপনাকে রাস্তা দেখাবো, যতভাবে সাপোর্ট দেয়া যায় দিবো বাট আপনার উন্নতি তখনই হবে যখন সে রাস্তায় চলার জন্য অসম্ভব রকমের পরিশ্রম করবেন ।
প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চিন্তায় ও চেষ্টায় ব্যাস্ত থাকবেন ।  নিজেকে ১টা পর্যায়ে নিয়ে যাবার আগ পর্যন্ত ফোকাস ধরে রাখবেন এবং হাল ছাড়বেন না । 
মনে রাখতে হবে ১টা সিস্টেমেটিক প্রসেসকে দীর্ঘ সময় ধরে অধ্যবসায়ের সাথে ভালোভাবে অনুসরণ করলেই কেবল কাঙ্ক্ষিত উন্নতি আসবে ।
ইনশাআল্লাহ্‌ Capstone সেই সিস্টেম, সেই প্ল্যাটফর্ম তৈরী করেছে ।
 বাট এখান উন্নতি তখনই সম্ভব যখন এই সিস্টেম অনুসরণ করার জন্য নিরলস চেষ্টা আপনি চালিয়ে যাবেন ।
 
ইংরেজীতে ১টা প্রবাদ আছে, কঠোর পরিশ্রম ট্যালেন্টকে ১০ বারের মধ্যে ৮ বারই হারিয়ে দেয় ।
আমাদের ৪ বছরের অভিজ্ঞতায় অনেক দুর্বল ব্যাক গ্রাউন্ডের ছেলে-মেয়েদের আইবিএ সহ ভালো ভালো জায়গায় চান্স পেতে দেখেছি ।
 আবার খুব শক্তিশালী ব্যাকগ্রাউন্ডের ছেলে-মেয়েদের এখনও স্ট্রাগল করে যেতে দেখছি জাস্ট সিনসিয়ারিটি ও পরিশ্রমের তারতম্যের কারণে ।
আপনি কোন পক্ষ নিচ্ছেন সে সিদ্ধান্ত আপনার !
হ্যাপি প্রিপেয়ারিং !

আইবিএ এমবিএর জুন' ১৭ ইনটেকের জন্য স্পেশাল রেগুলার ব্যাচগুলোতে ১,০০০ টাকা ডিসকাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন

স্পেশাল জব প্রিপারেশন কোর্সে ৩,০০০ টাকা ডিস্কাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন

যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।

যোগাযোগঃ 01972-277866 or 016 30 31 30 31

ঠিকানাঃ ৭৫ গ্রীন রোড, হুসেন টাওয়ার (লিফটের-৮), এশিয়া প্যাসিফিক ইয়ুনিভার্সিটির ঠিক পাশের বিল্ডিং, ফার্মগেট, ঢাকা-১২০৫।

Share:

Comment (00)

Leave a reply