"Loading Knowledge... Please Wait Wisely!"

MATH প্রিপারেশনে সেরা ১০ টিপস

MATH প্রিপারেশনে সেরা ১০ টিপস
August 02, 2017 0 Comments admin

MATH প্রিপারেশনে সেরা ১০ টিপস

কমপিটিটিভ এক্সামগুলোর প্রিপেরেশনের মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় ম্যাথ । কারন ইংলিশে হাজারো জায়গা থেকে প্রশ্ন করার সুযোগ থাকে । চাইলেই আন-নোন ভোকাব বা আন-কমন গ্রামার দিয়ে দেয়া যায় । বাট ম্যাথে যদি কেউ প্রোপার প্ল্যানিং করতে পারেন তাহলে খুব সহজেই ভালো করা সম্ভব ইনশাআল্লাহ্‌ ।

IBA/Job এক্সামগুলো ( যেমনঃ মাল্টিন্যাশনাল, সরকারী- বেসরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক)  যে ম্যাথসগুলো এসে থাকেঃ

  1. Number Theory

2. Profit-Loss

3. Percentage

4. Boat-Stream

5. Train

6. Age

7. Alligation

8.Mixture

9. Interest

10. Permutaion-Combination

11. Probability

12. Geometry

যা করবেন

১। প্রথমে ম্যাথসের বিভিন্ন পার্টের ইংলিশ নামগুলো জেনে নিন । যেমনঃ জ্যা, বৃত্তচাপ ইত্যাদি বাংলা টার্মগুলোর ইংলিশ ভার্সন জেনে নিন ।

২। কিছু কমন টপিক বাছাই করুন যেগুলো এক্সামগুলোতে ফ্রিকোয়েন্টলী আসে । যেমনঃ পার্সেন্ট, নাম্বার থিউরী, প্রফিট-লস ইত্যাদি । বইয়ের লিস্টের জন্য এই আর্টিকেলটা দেখতে পারেন  IBA preparation: Necessary Books

৩। এরপর দেখুন আপনার স্ট্রেংথ আর উইকনেসের জায়গা কোনগুলো । ২টা চার্ট করে ফেলুন । এক পাশে স্ট্রেংথ আরেক পাশে উইকনেসের টপিকগুলো রাখুন ।

৪। এবার ১টা প্লান করে ফেলুন যে কত দিনের মধ্যে আপনি এই টপিকগুলো কাভার করবেন ।

৫। আপনার স্ট্রেংথের পার্টগুলো আগে শুরু করুন । কারন এতে কনফিডেন্স পাবেন ।

৬। উইকনেসের পার্টগুলো করার সময় খেয়াল রাখবেন যে প্রতিটা টপিক আপনি বুঝে বুঝে আগাচ্ছেন ।

৭। থিউরি পড়ার সময় চ্যাপ্টার-ওয়াইজ জাস্ট ১টি সাদা কাগজে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো লিখে রাখুন ।

৮। ক্যালকুলেশন দ্রুত করার জন্য অবসর সময়ে মনে মনে ছোট ছোট গুণ প্র্যাকটিস করুন । ম্যাথকে ভয় না পেয়ে ভালোবাসুন । মজা খোজার চেষ্টা করুন । এতে করে কাজ খুব সহজ হয়ে যাবে ।

৯। ম্যাথ ক্যালকুলেশন দ্রুত করার অনেক অ্যাপস প্লে স্টোরে পাবেন । ভালো রেটিং দেখে কিছু  অ্যাপস নামিয়ে নিন । আপনার অপ্রয়োজনীয় সময় যেমন রাস্তায়, রিকশাতে এগুলো প্র্যাকটিস করুন ।

১০ । চ্যাপ্টার-ওয়াইজ শলভ করার সময় যে ম্যাথগুলো ভুল করছেন সেগুলো মার্ক করে রাখুন । এবং ৭ দিনের মধ্যে অবশ্যই আবার করুন । মনে রাখবেন ৫০০ টা নতুন ম্যাথ ১ বার করার চেয়ে ২০০ ম্যাথ ৩ বার করে করা অনেক বেশী ইফেক্টিভ ।

যা করবেন না

১। দ্রুত উন্নতি আশা করবেন না । ৮-১০ দিনের ভেতর পণ্ডিত হয়ে যাবো এরকম আশা করা বোকামি ।

২। শর্ট-কাট খুঁজতে যাবেন না । আগে কনসেপ্ট ডেভেলপ করুন । দেখবেন আপনি নিজেই শর্ট-কাট বের করে ফেলতে পারবেন ।

৩। প্রস্তুতির সময়ে রিল্যাক্সড হয়ে যাবেন না । ৭ দিন প্রিপারেশন নেয়ার পর যদি ২-৩ দিনের ব্রেক নিয়ে ফেলছেন তো গেছেন ।

৪। প্যানিকড হবে না । অনেক সময় দেখা যায় কিছু কিছু কনসেপ্ট বুঝতে বা আয়ত্ব হতে দেরী হয় । এটা স্বাভাবিক । আতঙ্কিত হবার কিছু নেই ।

৫। সব উইকনেস ওভারকাম করতে যাবেন না । যেমনঃ আপনি প্রোবাবিলিটিতে উইক কিছুতেই বুঝেন না । অথবা বিন্যাস, সমাবেশ আপনার মাথায় ঢোকে  না । ওকে ফাইন । লিভ দেম ইফ দে আর নট ভেরী ফ্রিকোয়েন্ট ইন দ্যা এক্সাম ।

হ্যাপি প্রিপেয়ারিং ।

Capstone Education টানা তিন বছর ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৫৮ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে এখন পর্যন্ত কোয়ালিফাই করেছে ১২ জনের মত । ২০১৬-তে দুই ইনটেকে করেছিল ৩৫ জনের মত ।

সেই স্পেশাল ব্যাচগুলোতে বিবিএ, এমবিএ এবং জব ব্যাচগুলোতে আবারো ভর্তি চলছে । ৪টি ব্যাচ অলরেডি ফিল-আপ । শুধু তিনটি ব্যাচে এখন ভর্তি চলছে ।

 আইবিএর এমবিএর স্পেশাল ব্যাচের জন্য এই ডক ফাইলটি  ফিল-আপ করুন

Capstone প্রিমিয়াম জব সল্যুশন কোর্সে ৩,০০০ টাকা ডিস্কাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন

IBA BBA স্পেশাল কেয়ার ব্যাচে 25% ডিস্কাউন্টে ভর্তির জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন

সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে 

যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।

আইবিএ বিবিএ / প্রাইভেট ভার্সিটির ফ্রি ভর্তি টিপসের জন্য এই গ্রুপে জয়েন করুন 

যোগাযোগঃ 01972-277866 or 016 30 31 30 31

ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।

 

Share:

Comment (00)

Leave a reply