"Loading Knowledge... Please Wait Wisely!"

ভালো চাকরী পাবার ৭টি মূল্যবান টিপস

ভালো চাকরী পাবার ৭টি মূল্যবান টিপস
March 27, 2019 0 Comments admin

ভালো চাকরী পাবার ৭টি মূল্যবান টিপস

চাকরীর বাজার প্রায় প্রতিদিন আগের চেয়ে বেশী প্রতিযোগিতামূলক হচ্ছে ।পাবলিক, প্রাইভেট মিলিয়ে প্রায় প্রতি মাসেই চাকরীর বাজারে নতুন নতুন গ্র্যাজুয়েট প্রবেশ করছেন ।

তাই ভালো মত প্রস্তুতি শুরু করা না গেলে গ্রাজুয়েশনের পর একটি আকাঙ্খিত চাকরী পেতে কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে । তবে আশার কথা হচ্ছে ১টি স্পেসিফিক টার্গেট নিয়ে আগালে এবং ঠিকমত পরিকল্পনা করা গেলে চাকরী আপনাকে খুঁজে নেবে ইনশাআল্লাহ্‌ !

নিচে জব প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে ।

১। প্রস্তুতি শুরু হোক অনার্সে থাকা অবস্থায়ই

গ্রাজুয়েশন করার সময়ই ঠিক করুন আপনার প্রেফারড জব সেক্টর । এটা কখনই কোন সেক্টরে শ্যালারী বেশী এটা দেখে ঠিক করা উচিত না । বরং যে সেক্টরে আপনি কমফোরটেবল থাকবেন, যে কাজগুলো আপনার করতে ভালো লাগে এমন সেক্টর ঠিক করুন ।

হয়ত আপনার স্ট্রার্টিং শ্যালারী কম হবে, হয়ত শুরু দিকে কিছুটা স্ট্রাগল করতে হতে পারে । বাট ১টা পর্যায়ে ভালো ফল পেতে শুরু করবেন ইনশাআল্লাহ্‌ ।

২। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কিল বাড়ানোর দিকে ফোকাস করুন

বর্তমান জব সেক্টরে সিজিপিএর চেয়েও প্রফেশনাল স্কিলকে বেশী প্রায়োরিটি দেয়া হয় ।  তাই অনার্সে থাকা অবস্থাতেই বিভিন্ন প্রফেশনাল স্কিল বেসড কিছু কোর্স ( যেমনঃ এক্সসেল, নেটওয়ার্কিং, এডভান্সড কমিনিকেশন বা ম্যানেজারিয়াল কোর্স ইত্যাদি)  অন্তত করে ফেলুন ।

এ ধরণের কোর্স ভালো জব পেতে আপনাকে অনেক অনেক বেশী সাহায্য করবে ।

৩। ইংলিশ স্পোকেনের প্রতি বিশেষ নজর দিন

ভালো ইংরেজী বলতে পারাটা আজকাল জব সেক্টরে একটি বিশেষ যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে । আমাদের দেশের অধিকাংশ জব মার্কেটিং বেসড ।

আর ভালো মার্কেটার হওয়ার জন্য ভালো ইংরেজী বলতে পারার কোন বিকল্প নেই । এর জন্য ভার্সিটি লাইফ থেকেই প্রস্তুতি নিন ।

প্রচুর পরিমাণে ইংরেজী শুনুন । এটা স্পোকেনের প্রথম স্টেপ । এরপর ১টা স্টাডি সার্কেল করতে পারেন । সেখানে রুটিন করে নিজেরা স্পোকেন প্র্যাকটিস করুন ।

দেখাবনে অল্প কিছুদিনের মধ্যে ভালো ফল পাচ্ছেন ।

৪। ছাত্র-জীবনেই পার্ট টাইম জবে ঢোকার চেষ্টা করুন

আমার এক ফ্রেন্ড আমাদের সাথেই ইঞ্জনিয়ারিং পড়া অবস্থায় ঢাকাতে ইলেক্ট্রনিক সামগ্রী ঠিকঠাক করার ১টি নামকরা অফিসে চাকরী নেয় । পাক্কা তিন বছর সে সেখানে লেগে ছিল ।

ফলাফল পাশ করার পর অন্যরা যেখানে ১টা ভালো স্যালারির জবের জন্য খাবি খাচ্ছিল সে তখন ১টি নামকরা ইঞ্জিনিয়ারিং ফার্মে বেশ মোটা স্যালারিতে ঢুকে যায় ।

৫। নেটওয়ার্কিং এর উপর বিশেষ নজর দিন

ভার্সিটির ফেমাস এন্ড পপুলার সিনিয়ারদের সাথে ভালো সম্পর্ক রাখা আপনাকে ভালো জব পেতে অবশ্যই সাহায্য করবে । আমি পাশ করার পর পরই, রেসাল্ট বের হবার আগেই বেশ কিছু সিনিয়ার ভাইদের কোম্পানি থেকেই জব অফার পেয়েছিলাম ।

এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল ছোট-বড় সবার সাথে ১টা হেলথি রিলেশন মেইন্টেইন করার কারণে ।

৬। বিশ্বের অর্থনীতি সম্পর্কে আপডেট থাকুন

এটা বিশ্বায়নের যুগ । সারা বিশ্বের অর্থনীতি ১টি আরেকটির সাথে জড়িয়ে আছে । টেকনোলোজি এবং স্কিলও পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে ।

তাই বিশ্ব অর্থনীতি কোন দিকে মোড় নিচ্ছে সে ব্যাপারে সজাগ থাকুন । কোন স্কিলগুলো এবং কোন ধরনের জব আগামী দশ বছর পর বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে সে ব্যাপারে সচেতন ধারনা রাখুন ।

আর সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে থাকুন ।

৭। মার্কেটিং স্কিল ইম্প্রুভ করুন

ইংরেজীতে ১টা ফ্রেজ আছে, " Stealing someone's thunder." --- এর মানে হচ্ছে অন্যের পরিশ্রম নিজের বলে চালায় দেয়া । কর্পোরেট ওয়ার্ল্ডে এটা হর-হামেশাই ঘটে থাকে ।

আপনি ১টা প্রজেক্টে খাটলেন, প্রচুর এফোর্ট দিলেন বাট জাস্ট ভালো মার্কেটিং স্কিল থাকার কারণে  যাবতীয় ক্রেডিট আপনার কলিগ নিয়ে নিল । এরকমটা এভোয়েড করতে নিজেকে ভালো সেল করতে শিখুন ।

লিডারশীপ আর মার্কেটিং রিলেটেড প্রচুর বই আর আর্টিকেল পড়ুন ।

শেষ কথা

মনে রাখবেন কোন কিছুই এক দিনে তৈরী হয় না । তাই ধৈর্য এবং ফোকাস ধরে রাখুন ।

আজ এ পর্যন্তই । সামনে এ ধরনের আরো আর্টিকেল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ্‌ ।

--------------------------
Capstone Education  টানা ৬ ইনটেক ধরে IBA MBA, DU EMBA, BIBM, BUP এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে ।
 
আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে এবারের IBA MBA 61 ইনটেকে ৪১ জন শিক্ষার্থী কোয়ালিফাই করেছে । এছাড়াও এই স্পেশাল ব্যাচগুলো থেকেই গত ৫ ইনটেকে DU IBA-তেই ১২০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে । আর গত ৩ বছরে BUP, DU EMBA, JU WMBA ও JOB এক্সাম-গুলোতে কোয়ালিফাই করেছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
 
বরাবরের মত আমাদের স্পেশাল ব্যাচগুলোতে এবারো থাকছে
 
# লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি , অর্থাৎ, একবার ভর্তি হয়ে পরবর্তীতে কোর্সটি ফ্রি রিপিট করার সুযোগ !
# দুর্বল শিক্ষার্থীদের জন্য থাকছে রেগুলার ক্লাসের বাইরেও এক্সট্রা ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস !
# ক্লাসের বাইরেও অন-স্পট প্রবলেম শলভের ব্যাবস্থা !
# ২টি ফ্রি কোর্স বুক।
 
DU IBA MBA-এর স্পেশাল ব্যাচে ভর্তি হতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
Combo MBA Premium Course (BUP, DU EMBA, JU WMBA, JOB)-এ ২৫% ডিসকাউন্টে ভর্তি চলছে । 
 পান্থপথ ব্রাঞ্চে ভর্তি হতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
 
মৌচাক ব্রাঞ্চে ভর্তি হতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
 
 
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
 
গ্রুপগুলোতে জয়েন করে আপনি নিজে যেমন উপকৃত হতে পারেন । তেমনি আপনার প্রিয় বন্ধুদের গ্রুপগুলোতে এড করে তাদেরও অনেক উপকার করতে পারেন ।
 
IBA, DU EMBA, BIBM এর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
 
BCS-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরীর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
 
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
 
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
 
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫। '
 
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম রোড# ২, হাউস # ২৭, জিইসি, চিটাগাং

 

Share:

Comment (00)

Leave a reply