"Loading Knowledge... Please Wait Wisely!"

যেভাবে জব এক্সামের সেরা প্রস্তুতি নেয়া যায়

যেভাবে জব এক্সামের সেরা প্রস্তুতি নেয়া যায়
October 12, 2017 0 Comments admin

যেভাবে জব এক্সামের সেরা প্রস্তুতি নেয়া যায়

জবস নিয়ে এর আগে আমাদের আরো ২টি আর্টিকেল ছাপা হয়েছিলঃ চাকরীর জন্য যেভাবে প্রস্তুতি শুরু করবো এবং ভালো চাকরী পাবার ৭টি মূল্যবান টিপস । আজ ছাপা হচ্ছে কোন পার্টের প্রস্তুতি কিভাবে নেয়া যায় ।

ইংরেজী

ইংরেজীতে মোটামুটি ৪-৫ টাইপের প্রশ্ন আসে । রিডিং কম্প্রিহেনশন, ফিল-ইন দ্যা ব্ল্যাংকস, এরোর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন, এলালজি ইত্যাদি ।

গ্রামার

আমার মতে ইংরেজী শুরু করা উচিত গ্রামার পার্ট দিয়ে । কারণ এখানে মুখস্ত করার চেয়ে বোঝার মত জিনিস বেশী । গ্রামারের জন্য সবচেয়ে কমন, সহজ ও ভালো সোর্স হচ্ছে ক্লিফস টোফেল ।

ক্লিফস টফেলের টপিকগুলোই গুড এনাফ । এখান থেকে কোন কিছু না বুঝলে ম্যানহাটন জিম্যাট সেন্টেন্স কারেকশন বইটি দেখতে পারেন ।

ক্লিফস টফেলের লেসনগুলো শেষ করার সাথে সাথেই দেখবেন পেছনের দিকে কিছু এক্সাআরসাইজ দেয়া আছে । সেগুলো শেষ করে ফেলুন ।

ফারদার গ্রামার প্র্যাকটিসের জন্য অনেকেই অফিসিয়াল জিম্যাট সাজেস্ট করেন । ইনফ্যাক্ট আমিও আগে করতাম । তবে অফিসিয়াল জিম্যাটের সেন্টেন্স কারেকশনগুলো একটু এডভান্সড লেভেলের ।

ইদানিং এত কঠিন সেন্টেন্স কারেকশন রিক্রুটমেন্ট টেস্টগুলোতে আর আসে না ।  তাই এর চেয়ে বরং ব্যারনস স্যাট আর নোভা'স স্যাট থেকে প্র্যাকটিস করাটা কনভেনিয়েন্ট ।

ভোকাব

রিক্রুটমেন্ট টেস্টগুলোতে ভকাব রিলেটেড প্রশ্নগুলোর মধ্যে থাকে এনালজি, সিনোনিম, এনটোনিম, ফিল ইন দ্যা ব্ল্যাংকস । এগুলোর জন্য অনেকেই অয়ার্ড স্মার্ট বা জিআরই'র ৩,০০০-৪,০০০ ওয়ার্ড সাজেস্ট করেন ।

আমার মতে ভোকাবের জন্য ফিক্সড কোন বই ফলো করা টাইম নষ্ট । এর প্রথম কারণ ভোকাব মুখস্ত করে লাভ নেই । রিটেনশন রেট মাত্র ২০% । অর্থাৎ, আপনি যতভাবেই মুখস্ত করার চেষ্টা করেন না কেন ১০টির মধ্যে ৮টি ওয়ার্ডই ভুলে যাবেন ।

এর জন্য ভালো উপায় হচ্ছে হাই-ফ্রিকোয়েন্সী কিছু ওয়ার্ড মুখস্ত করে র‍্যনডম ওয়ার্ড শিখতে থাকা । আই মিন, নিউজ পেপার, নভেল ও আর্টিকেল থেকে ওয়ার্ড শেখা ।

এতে করে, আপনি শব্দগুলোর এপ্লিকেশন দেখতে পাচ্ছেন । এই প্রসেসে রিটেনশন রেট ৫০% এর উপর ।

রাইটিং

রাইটিং কখনই ওভার নাইট ডেভেলোপ করা সম্ভব না । রাইটিং ইন্ডিকেট করে একটি ভাষার উপর আপনার দখল কত ভালো । সো রাইটিং-এ ভালো হতে হলে আপনাকে অভারল ইংরেজীতেই ভালো হতে হবে ।

রাইটিং এর জন্য প্রথমেই কমন গ্রামাটিক্যাল মিস্টেকগুলো এভোয়েড করুন । যেমনঃ সাবজেক্ট-ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, প্রোনাউন এরোর, মডিফায়ার এগুলো ভালোভাবে ঠিক থাক করে নিন ।

প্রচুর পরিমাণে রিডিং পড়ুন । দেশী নিউজ পেপারগুলো মধ্যে নিউ এজ, ফাইনাইনশিয়াল এক্সপ্রেসগুলো দেখতে পারেন । এদের রাইটিং প্যাটার্ন ভালো ভাবে অবসার্ভ করুন ।

নেটে আইইএলটস, জিআরইর রাইটিং সেকশনের জন্য কিছু কমন টেমপ্লেট পাওয়া যায় । এগুলো দেখতে পারেন ।

আর প্রতিদিন অন্তত ১০ লাইন করে লেখুন । এরপর নিজে নিজে সেখানে ভুল খোঁজার চেষ্টা করুন । অথবা লেখাটিকে আরো কিভাবে উন্নত করা যেত সেটি নিয়ে চিন্তা-ভাবনা করুন ।

ম্যাথ

ম্যাথ সেকশনটা অনেকের জন্যই চ্যালেঞ্জিং । এখানে যে টপিকগুলো এসে থাকে সেগুলোর মধ্যে রয়েছে, প্রফিট-লস, নাম্বার থিউরী, ইনইকুয়ালিটি, বোট-স্ট্রিম, পাইপ-সিস্টার্ন, জিয়োমেটরী, প্রোবাবিলিটি, পারমিউটেশন-কম্বিনেশন ।

এখানে প্রথমেই লাস্ট কয়েক বছরের ট্রেন্ড ধরার চেষ্টা করুন । আই মিন, কোন ধরনের ম্যাথসগুলো রিলেটিভলী বেশী এসেছে ।

খেয়াল করলে দেখা যাবে, প্রফিট-লস, নাম্বার থিউরী, ইনিকুয়ালিটি থেকে তুলনামুলকভাবে বেশী ম্যাথস টেস্টগুলোতে আসছে । সো এগুলোর উপর একটু বেশী জোর দিন ।

আবার প্রোবাবিলিটি, পারমিউটেশন-কম্বিনেশন খুব বেশী ফ্রিকোয়েন্টলী আসছে না । সো এগুলো একটু হালকাভাবে করুন ।

ম্যাথস শুরু করুন অফিসিয়াল জিম্যাট রিভিউ দিয়ে । এখানে কনসেপ্ট বিল্ড-আপ শেষ হলে চলে যান নোভা'স জিআরইতে  চলে যান আর তারপর ব্যারন'স জি ম্যাট ।

মনে রাখবেন আপনি কতগুলো ম্যাথস করলেন এটার উপর আপনার ডেভোলোপমেন্ট নির্ভর করছে না । বরং কতগুলো ম্যাথস বুঝে বুঝে করছেন এটাই ম্যাটার করে ।

হ্যাপি প্রিপেয়ারিং !

Capstone Education টানা তিন বছর ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৫৮ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে  কোয়ালিফাই করেছে ১২ জনের মত । ২০১৬-তে দুই ইনটেকে করেছিল ৩৫ জনের মত ।

সেই স্পেশাল ব্যাচগুলোতে বিবিএ, এমবিএ এবং জব ব্যাচগুলোতে আবারো ভর্তি চলছে ।

আইবিএ এমবিএ 59 Intake স্পেশাল ক্রাশ ব্যাচে  ভর্তি হতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন । 

আইবিএ এমবিএ 59 Intake স্পেশাল মডেল টেস্টে অংশ নিতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন

 আইবিএ এমবিএ 60 Intake এর Early স্পেশাল ব্যাচের জন্য এই ডক ফাইলটি  ফিল-আপ করুন

Capstone প্রিমিয়াম জব সল্যুশন কোর্সে ৩,০০০ টাকা ডিস্কাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন

IBA BBA স্পেশাল মডেল  টেস্টে  অংশ নেয়ার জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন

সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে 

যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।

আইবিএ বিবিএ / প্রাইভেট ভার্সিটির ফ্রি ভর্তি টিপসের জন্য এই গ্রুপে জয়েন করুন 

যোগাযোগঃ 01972-277866 or 016 30 31 30 31

ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।

 

 

Share:

Comment (00)

Leave a reply