"Loading Knowledge... Please Wait Wisely!"

যেভাবে JOB এর প্রস্তুতি শুরু করবো

যেভাবে JOB এর প্রস্তুতি শুরু করবো
September 16, 2017 0 Comments admin

যেভাবে JOB এর প্রস্তুতি শুরু করবো

জব প্রিপারেশনের প্রথম ধাপ হচ্ছে প্রেফারড জব সেক্টরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া । প্রাইভেট, নাকি পাবলিক  এ ব্যাপারে আগে শিউর হোন ।

এরপর  আপনার প্রেফারড সেক্টরের আগের বছরের প্রশ্ন ব্যাংক সংগ্রহ করুন । এরপর রিসেন্ট বছরের প্রশ্ন থেকে কমপক্ষে তিনটি এক্সাম দিন ।

এতে করে আপনার স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে প্রাথমিক ধারনা হয়ে যাবে ইনশাআল্লাহ্‌ ।

আশার কথা হচ্ছে এই ধরনের এক্সামগুলো মিউচুয়ালী এক্সক্লুসিভ না । অর্থাৎ, ১টার প্রস্তুতি নিলে আরেকটি ছাড়তে হবে না ।

এবার আপনার স্ট্রেংথ এবং উইকনেস অনুযায়ী আপনার লক্ষ্য অর্জনের জন্য ১টি বাস্তব সন্মত টাইমলাইন সেট করুন । আই মিন কবের মধ্যে আপনি ভালো মত পরীক্ষায় বসবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিন ।

তবে হ্যাঁ এই সময়ের মধ্যে অবশ্যই জাস্ট নিজেকে পরখ করে দেখার জন্য কমপক্ষে ২-৩ বার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বসুন ।

ম্যাথ বা ইংলিশ বা এনালাইটিক্যাল এবিলিটি দিয়ে প্রস্তুতি শুরু করুন । কারণ প্রায় সব ধরনের জব এক্সামে ম্যাথ, ইংলিশ বা এনালিটিক্যাল এবিলিটি থেকে প্রশ্ন থাকে ।

যে কোন ১টি ভালোভাবে শেষ করার পর আরেকটি ধরুন । এই তিনটি পার্টে ভালোভাবে শেষ করার পর অন্য কিছু দেখুন ।

বাংলা বা সাধারণ জ্ঞান একাডেমিক পড়ার মত না পড়ে গল্পের বইয়ের মত উপভোগ করে করে পড়ুন । সাধারণ জ্ঞান পার্টের কথাই যদি ধরি, শুরুতেই কারেন্ট এফেয়ার্স না পড়ে নিয়মিত পেপার পড়ুন বা নিউজ দেখুন ।

ভুলে যান যে, কোন এক্সামের প্রস্তুতি নিচ্ছেন । জাস্ট এটা মাথায় রাখুন যে, আপনি জানার জন্য পড়ছেন, শেখার জন্য পড়ছেন ।

সিমিলারলী বাংলা পড়ুন মজা নিয়ে । শেখার আগ্রহ নিয়ে । এতে করে প্রিপারেশন বোরিং হবে না ।

প্রিপারেশনের সময় যে ব্যাপারগুলো মাথায় রাখবেন

১। মনে রাখবেন, যতক্ষণ কম্ফোর্ট জোনে থাকবেন ততক্ষণ প্রস্তুতি প্রোপার হচ্ছে না ।  যেমনঃ ম্যাথ করতে গিয়ে যতক্ষণ না আটকাচ্ছেন ততক্ষণ আসলে আপনার প্রস্তুতি শুরুই হোল না ।

২। শুরুতেই নিজের উপর অযথা প্রেশার দিবেন না । ছোট ছোট ব্রেক নিয়ে পড়ুন । টানা অনেকক্ষণ ধরে পড়ার দরকার নেই ।

৩। অন্যের সাথে কম্পেয়ার করবেন না । আপনি কারো থেকে কোন টপিকে দুর্বল হতেই পারেন এটা মেনে নিন ।

৪। কোয়ানটিটির চেয়ে কোয়ালিটি ম্যাটার করে । আপনি কয়টা বই পড়ছেন এটার চেয়ে কতটুকু সিনসিয়ারলী পড়ছেন বা বুঝে বুঝে পড়ছেন এটা ম্যাটার করে ।

৫। স্টাডি গ্যাপ নিবেন না । বিরক্ত লাগলে ঘণ্টা খানেকের জন্য কোথাও থেকে ঘুরে আসুন বা আড্ডা মেরে আসুন বাট ৩-৪ দিনের ব্রেক আপনার জন্য ক্ষতিকর হতে পারে ।

আজ এতটুকুই । সামনে আরো দরকারি টিপস শেয়ার করা হবে ইনশাআল্লাহ্‌ !

Capstone Education টানা তিন বছর ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৫৮ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে এখন পর্যন্ত কোয়ালিফাই করেছে ১২ জনের মত । ২০১৬-তে দুই ইনটেকে করেছিল ৩৫ জনের মত ।

সেই স্পেশাল ব্যাচগুলোতে বিবিএ, এমবিএ এবং জব ব্যাচগুলোতে আবারো ভর্তি চলছে । ৪টি ব্যাচ অলরেডি ফিল-আপ । শুধু তিনটি ব্যাচে এখন ভর্তি চলছে ।

আইবিএ এমবিএ 59 Intake স্পেশাল ক্রাশ ব্যাচে  ভর্তি হতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন । 

 আইবিএ এমবিএ 60 Intake এর Early স্পেশাল ব্যাচের জন্য এই ডক ফাইলটি  ফিল-আপ করুন

Capstone প্রিমিয়াম জব সল্যুশন কোর্সে ৩,০০০ টাকা ডিস্কাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন

IBA BBA স্পেশাল কেয়ার ব্যাচে 25% ডিস্কাউন্টে ভর্তির জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন

সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে 

যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।

আইবিএ বিবিএ / প্রাইভেট ভার্সিটির ফ্রি ভর্তি টিপসের জন্য এই গ্রুপে জয়েন করুন 

যোগাযোগঃ 01972-277866 or 016 30 31 30 31

ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫। 

Share:

Comment (00)

Leave a reply